; ;
facebook Youtube google+ twitter
×

স্বামী-স্ত্রী পরিচয়ে বেদে কিশোরীকে চার মাস ধর্ষণ, অতঃপর…

10:11 pm, November 12, 2023
Spread the love

স্বামী-স্ত্রী পরিচয়ে বেদে কিশোরীকে চার মাস ধরে ধর্ষণের পর হত্যাচেষ্টা অভিযোগ উঠেছে। উপজেলার মুলাদী সদর ইউনিয়নের দক্ষিণ চরডাকাতিয়া গ্রামের হারুন মাতুব্বরের ছেলে হাসান মাতুব্বর (২৫) ওই কিশোরীকে আটকে রেখে ধর্ষণের পর হত্যাচেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন তার বাবা।

এ ঘটনায় রোববার বিকালে কিশোরীর বাবা বাদী হয়ে মুলাদী থানায় অভিযোগ করেছেন।

কিশোরী জানান, উপজেলার আড়িয়ালখাঁ নদীতে নৌকায় বাস করতেন তারা। প্রায় ৬ মাস আগে হাসান মাতুব্বর আড়িয়ালখাঁ নদীতে মাছ ধরতে গেলে তার সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের সূত্রে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৪ মাসে আগে হাসান মাতুব্বর বিয়ের প্রলোভন দিয়ে কিশোরীকে নিয়ে যশোর জেলা সদরে এক বন্ধুর বাসায় ওঠে। সেখানে বিয়ে সম্পন্ন হওয়ার কথা বলে হাসান কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে। ওই সময় বিয়ের কাগজপত্র দেখতে চাইলে পরে দেওয়ার আশ্বাস দেয় হাসান।

যশোরে কিছুদিন অবস্থানের পরে ঢাকার কালিগঞ্জ এলাকায় গিয়ে হাসান ও কিশোরী স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয়। গত ৬ নভেম্বর কিশোরী হাসানের কাছে বিয়ের প্রমাণপত্র চায়। এতে হাসান ক্ষিপ্ত হয়ে কিশোরীর হাত-পা বেঁধে মারধর করে। একপর্যায়ে কিশোরীর গলায় ওড়না পেঁচিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে হত্যার চেষ্টা করে।

ওই সময় কিশোরীর ডাকচিৎকারে পার্শ্ববর্তী বাসার লোকজন এসে তাকে উদ্ধার করে লালমাটিয়া এলাকার একটি ক্লিনিকে ভর্তি করে। ঘটনার পর হাসান মাতুব্বর মোবাইল ফোন বন্ধ করে পালিয়ে যায়।

কিশোরীর বাবা জানান, গত ১০ নভেম্বর রাতে ক্লিনিক থেকে একজন চিকিৎসক মোবাইল ফোনে মেয়ের অসুস্থতার কথা জানান। মেয়েটির গলায় ফাঁস লাগানোর দাগ আছে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। ১১ নভেম্বর ক্লিনিক থেকে মেয়েকে এনে রোববার সকালে মুলাদী হাসপাতালে ভর্তি করেছি।

এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান জানান, বেদে কিশোরীর বাবার অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা