সকাল ৯:৪২ ; সোমবার ; ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

ইসরাইলের আত্মরক্ষার অজুহাত প্রত্যাখ্যান মুসলিম দেশগুলোর

১০:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৩
Spread the love

অনলাইন ডেস্ক::সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আরব-ইসলামী শীর্ষ সম্মেলনে বসা মুসলিম দেশের নেতারা ইসরাইলের আত্মরক্ষার অজুহাত প্রত্যাখ্যান করেছেন। পাশাপাশি গাজায় ইসরাইলি বাহিনীর বর্বর কর্মকাণ্ডের নিন্দা করেছেন।

শনিবার আরব লিগ এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) যৌথ শীর্ষ সম্মেলনের ফলাফল যুদ্ধের প্রতিক্রিয়া সম্পর্কে আঞ্চলিক বিভক্তিগুলো তুলে ধরেছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, মধ্যপ্রাচ্যে এবং গাজায় ইসরাইলের আকাশ ও স্থল আক্রমণের জন্য ব্যাপক ক্ষোভের পটভূমিতে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আলজাজিরা।

সম্মেলনে নেতারা ইসরাইলের আগ্রাসন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে একটি সিদ্ধান্তমূলক এবং বাধ্যতামূলক প্রস্তাব গ্রহণ করার দাবি জানিয়েছেন। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুদ্ধের আগে ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কথা ভেবেছিলেন। তবে শীর্ষ সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে বলেছেন, তিনি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য ইসরাইলি কর্তৃপক্ষকে দায়ী করেন। গাজায় সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার এবং সব বন্দির মুক্তির আহ্বানও জানিয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, ‘দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যের কোনো দেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য ইসরাইলের সঙ্গে কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় জড়ানো উচিত নয়।’

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ‘এটা লজ্জাজনক যে পশ্চিমা দেশগুলো, যারা সবসময় মানবাধিকার ও স্বাধীনতার কথা বলে, তারা ফিলিস্তিনের চলমান গণহত্যার সময় নীরব রয়েছে।’ নাম প্রকাশ না করার শর্তে কথা বলা কূটনীতিকদের মতে, আলজেরিয়া এবং লেবাননসহ কিছু দেশ ইসরাইল এবং তার মিত্রদের তেল সরবরাহ ব্যাহত করার পাশাপাশি ইসরাইলের সঙ্গে আরব লিগের দেশগুলোর অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে। ইসরাইল এবং এর প্রধান সমর্থক যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত যুদ্ধবিরতির দাবি প্রত্যাখ্যান করছে।

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!