; ;
facebook Youtube google+ twitter
×

নিয়ম থাকলে শেখ হাসিনাকে পীর মানতাম: এমপি মমতাজ

11:41 pm, November 13, 2023
Spread the love

নানান কারণে সমালোচিত মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এবার বললেন, মানুষ বলে নারীরা পীর হতে পারে না! নারীদের পীর হওয়ার সিস্টেম (নিয়ম) থাকলে আমি শেখ হাসিনাকে পীর মানতাম। আমার পীর ও আইডল হতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার রাতে তার নির্বাচনি এলাকা সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

এমপি মমতাজ দাবি করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেছেন, ‘সাধারণ মানুষ ও নারীরা তোমাকে অনেক ভালোবাসে; তোমার কিছুই লাগবে না। তিনি দলীয় নেতাকর্মীদের কাছে বলেছেন আমি (প্রধানমন্ত্রী) তোমাকে নৌকার মনোনয়ন দেব। আর তুমি শুধু সাধারণ মানুষের কাছে যাবে, দেখবে তোমার ব্যালট বাক্স ভর্তি নৌকার ভোটে’।

মমতাজ আরও বলেন, প্রধানমন্ত্রী নারীদের এগিয়ে নিয়ে গেছেন। নারীদের কথা চিন্তা করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত দুস্থ ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন। আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল ক্ষমতায় এলে আগে নারীদের ভাতাসহ ভালো কাজগুলো বন্ধ করে দেবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

চান্দহর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইজ্জত আলীর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, পৌর মেয়র আবু নাঈম মো. বাশার, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, চান্দহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক মনজুরুল হক মঞ্জু প্রমুখ।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা