; ;
facebook Youtube google+ twitter
×

বরিশাল বাস টার্মিনালের নেতৃত্ব হারালেন শ্রমিক লীগ নেতা

11:59 pm, November 13, 2023
Spread the love

বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের নেতৃত্বে আকস্মিক পরিবর্তন এসেছে। আজ রোববার বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেনের পরিবর্তে যুবলীগের কেন্দ্রীয় সদস্য অসীম দেওয়ানকে সভাপতি করা হয়।

তিনি নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহর অনুসারী। বাস টার্মিনালে ব্যাপক চাঁদাবাজির অভিযোগে আফতাবকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

কয়েক দিন ধরে টার্মিনাল এলাকায় নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জন চলছিল। আজ মালিক সমিতির সভায় সভাপতি আফতাব হোসেনের বিরুদ্ধে অনাস্থা জানানো হয়। একই সভায় অসীম দেওয়ানকে সভাপতি মনোনীত করা হয়েছে।

বিদায়ী সভাপতি আফতাব হোসেন মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি। সিটি নির্বাচনের প্রচার চলাকালে গত ২০ মে বিদায়ী মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ গ্রুপকে হটিয়ে আফতাব হোসেন টার্মিনালের নিয়ন্ত্রণ নিয়েছিলেন।

নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সূত্রে জানা গেছে, গত ঈদুল আজহায় নবনির্বাচিত মেয়রের নাম ভাঙিয়ে প্রতিটি বাস থেকে ৪০০ টাকা করে চাঁদা তোলেন আফতাব হোসেন। এ নিয়ে শ্রম আদালতে মামলাও হয়েছে। এতে ক্ষুব্ধ হন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের। এরপর থেকে আফতাব হোসেনকে অপসারণের তৎপরতা শুরু হয়।

সভাপতি পদে পরিবর্তনের সত্যতা নিশ্চিত করে জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে বলেন, আফতাব হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও নবনির্বাচিত মেয়রের নেতৃত্ব অস্বীকার করায় তাঁর বিরুদ্ধে মালিকেরা অনাস্থা দেন। পরে যুবলীগ নেতা অসীম দেওয়ানকে সভাপতি করা হয়েছে।

অসীম দেওয়ান বাস মালিক গ্রুপের সভাপতি হওয়ার বিষয়ে কথা বলতে রাজি হননি।

আফতাব হোসেন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা