; ;
facebook Youtube google+ twitter
×

দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

7:05 pm, November 20, 2023
Spread the love

নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের আগৈলঝাড়ায় দুই সন্তানের জননী গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। থানায় মামলা দায়েরের পরে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা গ্রামের মুজিবুর হাওলাদারের মেয়ে ও বাকাল ইউনিয়নের যবসেন গ্রামের ড্রাইভার জাফর পাইকের স্ত্রী দুই সন্তানের জননী ফাতেমা বেগম (২৫) এর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।

ফাতেমার মৃতদেহ নিয়ে শন্বশুর বাড়ির লোকজন রবিবার দুপুরে প্রথমে পয়সারহাট উপস্বাস্থ্য কেন্দ্রে নিলে সেখানকার চিকিৎসক চৈতন্য ফাতেমাকে মৃত ঘোষণা করার পরে ফাতেমার লাশ নিয়ে পরে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার স্বজনেরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্মরত চিকিৎসক ডা. অংকুর কর্মকার ফাতেমাকে মৃত ঘোষণা করেন। ফাতেমার শ্বশুর পািরবারের দাবি নিজের ঘরেই তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।

খবর পেয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁদ সঙ্গিয় এসআই মিল্টন মন্ডল হাসপাতাল থেকে ফাতেমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ফাতেমার মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হওয়ায় রবিবার সন্ধ্যার পরে থানার ঘাটলায় দুই পক্ষের লোকজন পোষ্ট মর্টেম ছাড়া লাশ দাফনের চেষ্টায় আপোষ মিমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

এ ঘটনায় ফাতেমার বাবা মজিবুর রহমান হাওলাদার বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে, নং-৪১/২৩ (১৯.১১.২৩)। ফাতেমার লাশ সোমবার সকালে বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁদ জানান, ফাতেমার গলায় দাগ পাওয়া গেছে। ফাতেমার মৃত্যুর বিষয়টি রহস্যজনক হওয়ায় তার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা