; ;
facebook Youtube google+ twitter
×

মঠবাড়িয়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীর গালে ব্লেডের পোঁচ

10:56 pm, November 27, 2023
Spread the love

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীর দুই গাল ব্লেড দিয়ে কাটার অভিযোগ উঠেছে সাব্বির হাওলাদার নামে এক বখাটে কিশোরের বিরুদ্ধে।

রোববার (২৬ নভেম্বর) রাতে এ ঘটনায় গুরুতর আহত ওই ছাত্রীর মা বখাটে সাব্বির হাওলাদারের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন।

সাব্বির উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মহারাজ হাওলাদারের ছেলে। আর মেয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠুটাখালী গ্রামের সৌদি প্রবাসীর মেয়ে ওই ছাত্রী বার্ষিক পরীক্ষা শেষে রোববার দুপুরে বাড়ি ফেরার পথে যাচ্ছিল। এ সময় বখাটে সাব্বির ও তার সহযোগী কথার ছলে ওই ছাত্রীর পথরোধ করে।

একপর্যায়ে বখাটে সাব্বির হাতে থাকা ব্লেড দিয়ে ওই ছাত্রীর গালে পোঁচ দিয়ে ক্ষত-বিক্ষত করে পালিয়ে যায়। তার চিৎকারে সহপাঠি ও স্থানীয়রা গুরুতর আহত স্কুলছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ওই সাব্বির হাওলাদারকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা