; ;
facebook Youtube google+ twitter
×

আন্দোলন দমাতে ছাত্রীদের পেটাল ছাত্রলীগ

9:56 pm, December 6, 2023
Spread the love

আন্দোলন দমাতে ছাত্রীদের পেটাল বরিশাল ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজি (আইএইচটি) কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। আহত অবস্থায় কলেজের ছাত্রী হোস্টেল থেকে মৌ আক্তার নামের এক ছাত্রীকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ছাত্রী হোস্টেল সুপার ডা. শামীমা আক্তার বলেন, পেটানো হয়নি। এটা গুজব, না খেয়ে আন্দোলন করার কারণে অসুস্থ হয়ে পড়েছে ওই ছাত্রী। এর আগে শিক্ষিকা সহকারী অধ্যাপক ডা. সানজিদা শহিদ কর্তৃক ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় তার পদত্যাগ ও বিভিন্ন হয়রানি বন্ধের দাবিতে সোমবার রাত ১২টা থেকে আন্দোলন শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। আর এই আন্দোলন করায় কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ অন্য শিক্ষার্থীদের।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে বোরকা পরার কারণে কয়েক ছাত্রীকে কটূক্তি করেন শিক্ষিকা ডা. সানজিদা। এছাড়া যারা বোরকা পরিধান করে আসে তাদের চিহ্নিত করার জন্য তিনি তালিকা তৈরি করেন। আর এই তালিকা করে ওই ছাত্রীদের হায়রানি করা হয় বলে অভিযোগ ছাত্রীদের। আন্দোলনরত শিক্ষার্থীরা আরও জানান, শুধু মুসলমান শিক্ষার্থীদেরই নয়, তিনি হিন্দু ছাত্রীদের নিয়েও অশ্লীল শব্দ উচ্চারণ করেন। এসব ঘটনায় ক্ষিপ্ত হয়ে সোমবার রাত ১২টা থেকে কলেজের অ্যাকাডেমিক ভবনের সামনে বিক্ষোভ করেন ছাত্রীরা। তারা ওই শিক্ষকের পদত্যাগ দাবি করে স্লোগান দেন। মঙ্গলবার সকালে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে অধ্যক্ষ ডা. মানষ কৃষ্ণ কুন্ডু স্বাক্ষরিত একটি চিঠি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর প্রেরণ করা হয়।

অন্যদিকে এই আন্দোলন করার কারণে কলেজ ছাত্রলীগ আহ্বায়ক আবু ইউসুফ ইফতির কথা কাটাকাটি হয় কয়েক ছাত্রীর সঙ্গে। এ সময় ইফতি ওই ছাত্রীদের কয়েকবার মারধর করতে যান, পরে পুলিশ প্রশাসনের কারণে তেমন কিছু করতে পারেননি ওই ছাত্রলীগ নেতা। তবে এ ঘটনার ১০-১৫ মিনিট পর ছাত্রী হোস্টেলে আন্দোলনরত ছাত্রীদের ওপর হামলা চালান ছাত্রলীগ নেত্রীরা। পরে হল সুপার ও পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত এক ছাত্রীকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় কলেজ অধ্যক্ষ ডা. মানষ কৃষ্ণ কুন্ডু বলেন, আন্দোলরত শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ডিজিতে আমরা ওই শিক্ষকের অন্যত্র বদলির জন্য চিঠি দিয়েছি। ছাত্রী হলে কে বা কারা হামলা করেছে, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা