বিকাল ৪:০৫ ; শনিবার ; ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

সাহায্য ছাড়া মৃত্যুপুরীতে পরিণত হবে ইউক্রেন: জেলেনস্কির স্ত্রী

১১:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৩
Spread the love

অনলাইন ডেস্ক::পশ্চিমা দেশগুলো অর্থ সহায়তা না দিলে ইউক্রেনীয়দের মরণ দশা হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন ওলেনা জেলেনস্কা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্ত্রী, এই শঙ্কা জানিয়ে মিত্রদের কাছে সহায়তার আকুল আবেদন জানিয়েছেন।

বিবিসি ওয়ানের টকশো ‘সানডে উইথ লরা কুয়েন্সবার্গ’ –এ এই আকুতি জানান ওলেনা। তিনি বলেন, আমাদের সত্যিই সহায়তা দরকার। সাহায্য ছাড়া মৃত্যুপুরীতে পরিণত হবে ইউক্রেন। সোজাসাপ্টা বলি, সহায়তার দাবি আমরা করেই যাবো, এই চাইতে গিয়ে আমরা হয়রান হবো না। এখন বিশ্ব যদি (সহায়তা দিতে) হয়রান হয়ে যায়, তাহলে সেটা হবে আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া।

ওলেনা আরও বলেন, ইউক্রেনকে সাহায্য করার ইচ্ছা ম্লান হওয়ার লক্ষণগুলো আমাদের খুব কষ্ট দেয়। এটি আমাদের জীবন-মরণের প্রশ্ন।

প্রসঙ্গত, গত সপ্তাহে ইউক্রেনের জন্য ছয় হাজার কোটি ডলারের একটি সহায়তা প্রস্তাব আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। বাইডেন প্রশাসন আগেই সতর্ক করেছে, ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা তহবিল শিগগির ফুরিয়ে আসতে পারে। তবে রিপাবলিকানদের বিরোধীতায় ইউক্রেনের জন্য এ বিপুল ডলারের প্যাকেজ আটকে গেছে।

এ সহায়তা প্যাকেজের গুরুত্ব তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ইউক্রেনের সহায়তা আটকে দেওয়া মানে পুতিনকে উপহার দেওয়া।

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!