; ;
facebook Youtube google+ twitter
×

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল দুই কৃষকের

10:29 pm, December 10, 2023
Spread the love

পিরোজপুরের নাজিরপুরে বোরো ধানের বীজতলা রক্ষার জন্য দেওয়া ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বড় আমতলা ও রঘুনাথপুর গ্রামে পৃথক দুর্ঘটনা দুটি ঘটে।

মৃতরা হলেন- ইউনিয়নের বড় আমতলা গ্রামের মৃত আজিজ শেখের ছেলে লিটন শেখ (৪৫) ও রঘুনাথপুর গ্রামের মৃত মেসের সর্দারের ছেলে মোসলেম সর্দার (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উভয়েই বোরো ধানের বীজতলা রক্ষার জন্য জমিতে দেওয়া ইঁদুর মারার তারে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।

কৃষক লিটন শেখের স্ত্রী সেলিনা বেগম বলেন, তার স্বামী তাকে ওই দিন দুপুরের ভাত প্রস্তুত করতে বলে গোসলের উদ্দেশ্যে বের হন। এ সময় বাড়ির সামনের জমিতে বোরো ধানের জন্য দেওয়া বীজতলা দেখতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান। তিনি পেশায় একজন ভ্যানচালক ও কৃষক।

স্থানীয় মো. জাহিদুল ইসলাম মোল্লা জানান, ওই কৃষক তার বাড়ির সামনের জমিতে বোরো ধানের বীজ ইঁদুরের খাবার থেকে রক্ষা করতে সেখানে বিদ্যুতের সংযোগ দেন। কিন্তু তিনি ওই দিন দুপুর ১টার দিকে জমিতে থাকা বোরো ধানের বীজতলা দেখতে গিয়ে বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অশিত কুমার মিস্ত্রী বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার বাম হাতের কনুই ও বাম পায়ের নিচের অংশে বিদ্যুতের স্পর্শে ক্ষতের চিহ্ন রয়েছে।

এছাড়া একই দিন ভোরে উপজেলার রঘুনাথপুরে মোসলেম সর্দার (৬০) নামের এক কৃষক নিজ জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মৃতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন ভোরে তিনি তার জমিতে বোরো ধানের বীজতলা দেখতে যান; কিন্তু এর আগে ওই বীজতলার ধান ইঁদুরের হাত থেকে রক্ষা করতে সেখানে দেওয়া বৈদ্যুতিক তারে আটকে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, বিদ্যুতায়িত হয়ে পৃথক স্থানে দুই কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা