; ;
facebook Youtube google+ twitter
×

পায়রা বন্দরে প্রথমবারের মতো ভিড়ল লাইমস্টোনবাহী জাহাজ

10:56 pm, December 14, 2023
Spread the love

পটুয়াখালীর পায়রা বন্দরে এই প্রথমবারের মতো ভিড়ল ওপিসি ক্লিংকার ও লাইমস্টোনবাহী মাদার ভেসেল। ‘এমভি মেঘনা হারমনি’ নামের জাহাজটি ৫৩ হাজার ৭০০ মেট্রিক টন ওপিসি ক্লিংকার এবং ১০ হাজার ১০০ মেট্রিক টন লাইমস্টোন নিয়ে নোঙর করল।

আউটারে ১৬ হাজার মেট্রিক টন কার্গো লাইটারেজ করার পর ৩৭ হাজার ৮০০ মেট্রিক টন কার্গো নিয়ে মাদারভেসেলটি বুধবার মধ্য রাতে বন্দরের ইনার অ্যাংকোরেজে পৌঁছায়। জাহাজটি গত ৯ ডিসেম্বর ভোরে পায়রা বন্দরের ফেয়ারওয়েতে আসে।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, জাহাজটিতে ৪৩ হাজার ৭০০ মেট্রিক টন ওপিসি ক্লিংকার এবং ১০ হাজার ১০০ মেট্রিক টন লাইমস্টোন এসেছে। বুধবার রাতে আউটারে ১৬ হাজার মেট্রিক টন কার্গো লাইটারেজ করার পর ৩৭ হাজার ৮০০ মেট্রিক টন কার্গো নিয়ে ইনারে পৌঁছায়।

পায়রা বন্দরের পরিচালক (ট্রাফিক) মো. আতিকুল ইসলাম বলেন, জাহাজটি ভিয়েতনাম থেকে আসে। শিপ টু শিপ (এসটিএস) অপারেশনের মাধ্যমে গভীরতম নদীপথ কাজল-তেতুলিয়া ব্যবহার করে মেঘনা নদী হয়ে মেঘনা ঘাটে যাত্রা করবে।

তিনি আরও বলেন, কম খরচে দ্রুততম সময়ে খালাস করা, কম দূরত্ব, নদীর সর্বোচ্চ পানির গভীরতা ও লাইটার পরিবহণে নিরাপত্তা মানসম্মত সেবার কারণে দিন দিন এ বন্দরে ভিড় বাড়ছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক বন্দরের নিজস্ব জলযানযোগে বন্দরের ইনার অ্যাংকোরেজে জাহাজটি পরিদর্শন করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, পায়রা বন্দরকে স্বাধীন বাংলাদেশে গ্রিন ফিল্ড পোর্ট হিসেবে তৈরি করা হয়েছে। বরিশাল বিভাগের উন্নয়নে মূলত বন্দরটি কাজ শুরু করেছিল। গত বছর ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ সমাপ্ত হয়েছে। এখন চলছে মেইনটেইনেন্সের কাজ। দেশের বড় বড় গ্রুপ অব কোম্পানি এ বন্দর ব্যবহার করতে শুরু করছে।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা