; ;
facebook Youtube google+ twitter
×

11:05 pm, December 14, 2023
Spread the love

কুমিল্লা নগরীতে একটি প্রতিষ্ঠান ৮৫ টাকায় পিয়াজ বিক্রি করছে। নগরীর চকবাজারে দুই দিন ধরে ক্রেতারা লাইন ধরে পিয়াজ কিনছেন। এতে নগরীতে পিয়াজের দাম কমতে শুরু করেছে। সিন্ডিকেট ভাঙতে এই উদ্যোগ নিয়েছেন বলে জানান ব্যবসায়ীদের একটি পক্ষ।

ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, ৮৫ টাকা ধরে বুধবার মাইকিং করে বিক্রি হয়েছিল প্রতি কেজি দেশি পিয়াজ। কম দামে পেঁয়াজ পেয়ে লাইন ধরে কিনেছেন স্থানীয়রা। বৃহস্পতিবারও নগরীর চকবাজারের শাহপরান স্টোরের সামনে এই দৃশ্য দেখা গেছে।

শাহপরান স্টোরের পরিচালক মো. লিটন বলেন, বুধবার ৮৫ টাকা দরে একদিনে ১০ টন পিয়াজ বিক্রি করলাম। আজও চেষ্টা করছি। কম লাভে বেশি বিক্রি হলে লোকসানের আশঙ্কা থাকে না।
ক্রেতা মো. শহিদুল্লাহ চকবাজারের শাহপরান স্টোর থেকে পাঁচ কেজি পিয়াজ ক্রয় করেছেন। তিনি বলেন, প্রথম ভেবেছিলাম এগুলো ভালো হবে না। এসে দেখি ভালো পিয়াজ। অন্য দোকান গুলোতে দেখলাম পিয়াজ খুচরা প্রতি কেজি ১০০ থেকে ১২৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

চকবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মো. পারভেজ বলেন, যেন কোন সিন্ডিকেট কুমিল্লার বাজারে পিয়াজ নিয়ে কারসাজি করতে না পারে তাই আমাদের এই উদ্যোগ। এছাড়া এতে আমাদের দেশের চাষিদের উৎসাহিতও করা হলো। এই উদ্যোগে সহযোগিতা করেছেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন ও চকবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলী আশরাফসহ অন্যান্যরা।

ব্যবসায়ীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম। তিনি বলেন, তাদের এই উদ্যোগে অসাধু ব্যবসায়ীরা সুবিধা লুটতে পারেনি।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা