রাত ১:১৫ ; মঙ্গলবার ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

নিজেদের জিম্মিদের হত্যার পর নতুন যে কৌশল নিচ্ছে ইসরাইল

১২:১৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৩
Spread the love

অনলাইন ডেস্ক::ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের গুলিতে হামাসের হাতে আটক তিন ইসরাইলি নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনার পর হামাসের সঙ্গে নতুন ভাবে চুক্তির চেষ্টা করছে ইসরাইল।

হামাসের হাতে থাকা ইসরাইলি জিম্মিদের মৃত্যু নিয়ে ব্যাপক সমালোচনা ও বিক্ষোভের মুখে পড়েছে নেতানিয়াহু প্রশাসন। এর পরই নতুন করে হামাসের সঙ্গে চুক্তি করতে তৎপরতা চালাচ্ছে তারা। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের হাতে আটক ইসরাইলিদের উদ্ধারে নতুন করে আলোচনা শুরু করতে বিক্ষোভকারীরা

চাপ প্রয়োগ করলে এই সিদ্ধান্ত নেয় ইসরাইলি কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা জানিয়েছে, তারা হামাসের সঙ্গে নতুন চুক্তি করতে আবারও আলোচনা শুরু করেছেন। জানা গেছে, ইসরাইলি গোয়েন্দা সংস্থার প্রধান ডেভিড বার্নেয়া নতুন চুক্তি করতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আব্দুলরহমান আল থানির সঙ্গে বৈঠক করেছেন।

টাইমস অব ইসরাইল দুটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নতুন চুক্তি করতে বৈঠকটি মাত্র শুরু হয়েছে। নতুন চুক্তির প্রক্রিয়াটি দীর্ঘ, কঠিন ও জটিল হবে।

মোসাদ প্রধান ও কাতারের প্রধানমন্ত্রীর বৈঠকের ব্যাপারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান বিল বার্নস ও মিসরের গোয়েন্দামন্ত্রী জেনারেল আব্বাস কামেলকেও জানানো হয়েছে।

তবে যুদ্ধের বিষয়ে বেনিয়ামিন নেতানিয়াহু এখনো পূর্বের সিদ্ধান্তেই অটল রয়েছেন। বলেন, আমাদের অস্তিত্বের জন্য এই যুদ্ধ, বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত চলবে। এ সময় তাদের ওপরে আন্তর্জাতিক চাপ থাকার কথাও বলেন তিনি।

এছাড়া জিম্মিদের উদ্ধারের বিষয়ে তিনি বলেন, সামরিক চাপ ছাড়া ১১০ জিম্মিকে উদ্ধার সম্ভব হতো না। সেনা অভিযান চালিয়ে যাওয়ার মাধ্যমেই বন্দি সবাইকে বের করে আনতে পারব। আলোচক দলকেও সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা