বিকাল ৪:০৭ ; রবিবার ; ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

জঙ্গি ও নির্বাচন নিয়ে ডিএমপি কমিশনারের সতর্কবার্তা

৫:২২ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৩
Spread the love

আগস্ট মাস শোকের মাস। এই মাসেই নানা অপ্রীতিকর ঘটনা বেশি ঘটে। চলতি মাসেই রাজধানীর মিরপুর ও মৌলভীবাজারের কুলাউড়া থেকে বেশকিছু জঙ্গি গ্রেফতার করা হয়েছে। নাশকতার পরিকল্পনা নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে। তাই এদের বিষয়ে চলতি মাসের শেষ কয়েকদিন অধিকতর সতর্ক থাকতে হবে।রোববার ডিএমপি হেডকোয়ার্টার্সে মাসিক ক্রাইম কনফারেন্স (অপরাধ পর্যালোচনা সভা) মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশে এ সতর্কবার্তা দেন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনে আগামী সেপ্টেম্বর মাস খুবই গুরুত্বপূর্ণ। সামনের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এ মাসে অনেক কর্মসূচি আসতে পারে। সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশকে অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে। দায়িত্ব পালনে সবাইকে পেশাদারিত্ব দেখাতে হবে। কোনো নাশকতা বা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির আশঙ্কা থাকলে অগ্রীম তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটালে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনতে হবে।জুলাই মাসের এই মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার।যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) সাইফুল্লাহ আল মামুনের পরিচালনায় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) একেএম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) আসাদুজ্জামানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম