রাত ৮:০১ ; মঙ্গলবার ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বেড়েছে ঋণ পরিশোধের চাপ, কমেছে অর্থছাড়

১০:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৩
Spread the love

বৈদেশিক ঋণ পরিশোধের চাপ বাড়ছে। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে সেই চাপ। চলতি অর্থবছরের ৫ মাসে নভেম্বর পর্যন্ত বেড়েছে ঋণ পরিশোধের পরিমাণ। অন্যদিকে কমছে বৈদেশিক অর্থছাড়। তবে প্রতিশ্রুতির পরিমাণ বাড়ছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার এটি প্রকাশ করেছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের ৫ মাসে বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে ১৩ কোটি ৩২ লাখ ১৮ হাজার ডলার। এর মধ্যে সুদ ৫ কোটি ৬২ লাখ ২৩ হাজার এবং আসল ৭ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার ডলার।

গত অর্থবছরের একই সময়ে মোট ঋণ পরিশোধের পরিমাণ ছিল ৮ কোটি ৮০ লাখ ৪৬ হাজার ডলার। এর মধ্যে সুদ ২ কোটি ৩৭ লাখ ৬৭ হাজার এবং আসল ৬ কোটি ৪২ লাখ ৭৯ হাজার ডলার ছিল। পর্যালোচনা করে দেখা যায়, গত অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরের নভেম্বর পর্যন্ত প্রায় ৫ কোটি ডলার বেশি পরিশোধ করতে হয়েছে।

এদিকে কমছে বৈদেশিক অর্থছাড়। গত ৫ মাসে বিভিন্ন প্রকল্পের বিপরীতে উন্নয়ন সহযোগীরা ছাড় করেছে ২১ কোটি ১৭ লাখ ডলার। এর মধ্যে ঋণের পরিমাণ হলো ২০ কোটি ৪৮ লাখ ৩০ হাজার এবং অনুদান ৬৮ লাখ ৭০ হাজার ডলার।

গত অর্থবছরের একই সময়ে ছাড় হয়েছিল ২৪ কোটি ৬২ লাখ ৪৮ হাজার ডলার। এর মধ্যে ঋণ ছিল ২৩ কোটি ৫৬ লাখ ৮৯ হাজার এবং অনুদান ১ কোটি ৫ লাখ ৫৯ হাজার ডলার।

পর্যালোচনা করলে দেখা যায় গত অর্থবছরের তুলনায় এ অর্থবছরে বৈদেশিক অর্থছাড় ৩ কোটি ৪৫ লাখ ডলার কম হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের ৫ মাসে উন্নয়ন সহযোগীরা প্রতিশ্রুতি দিয়েছে ৫৮ কোটি ৫৯ লাখ ১৫ হাজার ডলার। এর মধ্যে ঋণ ৫৫ কোটি ৭২ লাখ ৭৬ হাজার ডলার এবং অনুদান ২ কোটি ৮৬ লাখ ৩৯ হাজার ডলার। গত অর্থবছর একই সময়ে প্রতিশ্রুতি এসেছিল ৪ কোটি ৬১ লাখ ৩১ হাজার ডলার। এর মধ্যে ঋণ ৩ কোটি ২০ হাজার এবং অনুদান ছিল ১ কোটি ৬১ লাখ ১১ হাজার ডলার।

পর্যালোচনা করলে দেখা যায়, এ অর্থবছর ৫৩ কোটি ৯৮ লাখ ডলার।

অর্থনীতি
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা