; ;
facebook Youtube google+ twitter
×

৫ বছরেও শেষ হয়নি ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথের জমি অধিগ্রহণ

6:53 pm, August 21, 2023
Spread the love

অনলাইন ডেস্ক ::: ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ নিয়ে অপেক্ষা বাড়ছে দক্ষিণাঞ্চলের সাত জেলায়। বরিশালে ৫ বছরেও শেষ হয়নি জমি অধিগ্রহণ। এতে এ অঞ্চলের অর্থনীতির বৈপ্লবিক পরিবর্তনের সম্ভাবনা বিলম্বিত হচ্ছে। পাশাপাশি পায়রা বন্দরকে ঢাকার সঙ্গে সরাসরি রেল নেটওয়ার্কে যুক্ত করার উদ্যোগও থমকে আছে বলে জানান সংশ্লিষ্টরা।

দক্ষিণাঞ্চলের সাত জেলায় আক্ষেপ

বরিশাল নগরীর টিয়াখালী, দক্ষিণ সাগরদীসহ বেশ কিছু এলাকায় রেললাইন স্থাপনে জমি অধিগ্রহণ হবে- এমন তথ্য জানিয়ে সেখানকার বাড়িঘরে লাল রঙ দিয়ে নম্বর ও জমিতে খুঁটি দিয়েছেন প্রকল্প কর্মকর্তারা। নকশানুযায়ী এসব স্থাপনা, জমিতে কোনো কিছুর পরিবর্তনেও নিষেধ করা হয়। এমন কার্যক্রমের ৫ বছর কেটে গেলেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

আক্ষেপ করে স্থানীয়রা জানান, অধিগ্রহণ বিষয়ে নিষ্পত্তি না হওয়ায় নতুন ঘর নির্মাণ করা যাচ্ছে না। জমি বিক্রিও করা হচ্ছে। ঘর মেরামতের সমস্যা হচ্ছে। এখন আমরা জমি বেঁচতেও পারি না। রাখাটাও বিপদ। যদি আমাদের জমি অধিগ্রহণ করে তাহলে করুক; নইলে ছেড়ে দিক আমরা কাজবাজ করি।

সংশ্লিষ্টরা জানান, ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেললাইন প্রস্তুত। অপেক্ষা শুধু আনুষ্ঠানিক রেল চলাচলের। এগিয়ে চলছে ভাঙ্গা-যশোর রেললাইনের কাজও। কুয়াকাটা ও পায়রা বন্দরকেও রেল নেটওয়ার্কের আওতায় আনার কথা জানানো হয় রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ২০১৯ সালে ওই ঘোষণার পর শুরু হয় নানা তৎপরতা।

ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথে স্টেশন থাকবে ১৯টি। সেগুলোর ভবন হবে ইলিশের আদলে। ২০৩০ সালের মধ্যে রেল পথটি চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মূল প্রকল্পের কাজ

ফরিদপুরের ভাঙা থেকে বরিশাল হয়ে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত ২০৫ কিলোমিটারের রেললাইন রাজধানীর সঙ্গে যুক্ত করবে সাত জেলাকে। এ প্রকল্পে খরচ ধরা হয় ৪৪ হাজার কোটি টাকা।

প্রকল্প সূত্রে জানা যায়, ২০৫ কিলোমিটার রেলপথের ১৭ কিলোমিটার নিচু জমিতে হবে উড়াল রেললাইন। ১০টি নদীর ওপর নির্মিত হবে ৪৬টি রেলসেতু; থাকবে ৪৪০টি বক্স কালভার্ড। লেভেল ক্রসিংয়ের বদলে ব্যবহার হবে আধুনিক কালভার্ড।

যোগাযোগ ব্যবস্থা সঙ্গে আর্থসামাজিক পরিবর্তন

ঢাকার সঙ্গে বরিশাল অঞ্চলের সড়ক যোগাযোগকে সহজ করেছে পদ্মাসেতু; আছে নৌপথ, আকাশপথও। এতোদিন ছিলো না রেল যোগাযোগ। তাই ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সঙ্গে বৈপ্লবিক পরিবর্তন আনবে আর্থসামাজিক অবস্থাতেও।

বরিশাল সরকারি বিএম কলেজের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক পান্না লাল রায় বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে রফতানি দ্রব্যগুলো পায়রা বন্দরে আসতে পারবে। এর মাধ্যমে সরকারের রাজস্ব আয়ও বাড়বে।

অর্থ বরাদ্দ পেলে কাজ শুরুর আশ্বাস

অর্থ বরাদ্দ পেলেই পুরোদমে শুরু হবে কাজ এমন আশার কথা জানান ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেললাইন সংযোগ প্রকল্পের পরিচালক মামুনুল ইসলাম।

তিনি বলেন, বেশ কয়েকটি কোম্পানি এসেছিল। তারা কাগজপত্র দেখেছে; ফান্ড করবে বলে জানিয়েছে। আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও খোঁজ করছে। ফান্ড পেলে অবশ্যই কাজ শুরু হবে।

অনলাইন ডেস্ক, জাতীয়, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা