; ;
facebook Youtube google+ twitter
×

বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ঢুকে কর্মকর্তাকে মারধর, যুবক আটক

10:33 pm, January 11, 2024
Spread the love

বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ঢুকে এক কর্মকর্তাকে মারধরের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সংঘটিত এই ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম। জানা গেছে, আটক যুবকের নাম মেহেদী হাসান অভি (২৮), সে বাকেরগঞ্জ উপজেলার মজিবর রহমানের ছেলে।

মেহেদী হাসান অভি জানান, প্রাক প্রাথমিকে শিক্ষক নিয়োগে একটি পুনতদন্তের বিষয়ে খোঁজ নিতে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের ২২২ নম্বর কক্ষের জেনারেল সার্টিফিকেট অফিসার অং মাচিং মারমার কক্ষে যান তিনি।

ওই কক্ষে কথা বলার সময় বাদানুবাদের এক পর্যায়ে সেখানে থাকা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অংছিং মারমা তাকে (অভি) একটি চড় দেয়। তিনিও তাকে পাল্টা একটা চড় মারেন। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীরা তাকে ধরে একটি কক্ষে নিয়ে বেদম মারধর করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে এনডিসি’র বক্তব্য জানার চেষ্টা করা হলেও গণমাধ্যমের সঙ্গে কোন কথা বলতে রাজী হননি তিনি। জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, এক যুবক অফিসে এসে এক কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং হুমকি দেয়।

সে সরকারি কাজে বাধা সৃষ্টি করেছে। ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা, হুমকি এবং হামলার অভিযোগে মামলা করার কথা বলেন তিনি।

কোতয়ালী মডেল থানার ওসি একেএম আরিচুল হক জানান, অভি নামের ওই যুবক অবৈধভাবে জেলা প্রশাসক কার্যালয়ের সার্টিফিকেট শাখায় ঢুকে অন্যায় কোন কাজের জন্য চাপ সৃষ্টি করেছে।

যেটা অফিশিয়াল আইন বিরোধী। কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ। আটক যুবক তাকে মারধরের অভিযোগ করেনি বলে জানান ওসি।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা