; ;
facebook Youtube google+ twitter
×

বাইরে থেকে বাংলাদেশের নির্বাচন প্রভাবিত করার অপচেষ্টা ছিল: রাশিয়া

10:30 pm, January 12, 2024
Spread the love

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এবার মুখ খুলল রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কোতে দেশটির নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, বাইরে থেকে বাংলাদেশের নির্বাচন প্রভাবিত করার অপচেষ্টা ছিল।

তিনি আরও বলেন, বাংলাদেশের কিছু বিরোধী রাজনৈতিক দলের নির্বাচনে অংশ না নেওয়াটা দুঃখজনক। এ অবস্থায় ভোটারদের স্বাধীনভাবে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করা উচিত।

ঢাকায় অবস্থিত রাশিয়া দূতাবাস শুক্রবার তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশে সংসদ নির্বাচন এবং নতুন সরকার গঠনের বিষয়ে মারিয়া জাখারোভা বলেন, বাংলাদেশে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২২২টি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জিতেছে। এটা স্থানীয় নাগরিকদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠের সমর্থন নিশ্চিত করেছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, রাশিয়াসহ স্থানীয় ও আন্তর্জাতিক বহু পর্যবেক্ষক এরই মধ্যে বাংলাদেশের নির্বাচনের বৈধতা দিয়েছে। তাদের দেশের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদস্য আন্দ্রেই শুতোভ।

তিনি বলেন, ১১ জানুয়ারি নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার গঠন করা হয়েছে। রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়ান ফেডারেশন সরকারের চেয়ারম্যান মিখাইল মিশুস্টিন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

 

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা