; ;
facebook Youtube google+ twitter
×

বামনায় লাইসেন্স বিহীন ক্লিনিকে প্রসুতি মৃত্যু দুই পক্ষের পাল্টাপাল্টি মানববন্ধন

11:27 pm, January 23, 2024
Spread the love

বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নে লাইসেন্স বিহীন সুন্দরবন হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসায় প্রসুতি মৃত্যুর ঘটনা ঘটে।

এ ঘটনায় দায়ের করা মামলায় ওই হাসপাতালের চেয়ারম্যান ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বর্তমানে জেল হাজতে রয়েছে। এদিকে এক পক্ষ ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর মুক্তির দাবী ও ভুক্তভোগী পক্ষ আসামীদের ফাঁসীর দাবীতে পাল্টা পাল্টি মানববন্ধন করেছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন আওয়ামীলীগ ও স্থানীয়দের আয়োজনে ডৌয়াতলা বাজারে সুন্দরবন হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমানের মুক্তির দাবীতে মানববন্ধন করা হয়েছে। এসময় প্রায় ঘন্টাব্যাপী পাথরঘাটা- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো। মানববন্ধনে ওই ইউনিয়নের তিনসহাস্রাধিক মানুষ অংশগ্রহন করেন।

এদিকে বামনা উপজেলা পরিষদের সামনে নিহত ওই প্রসুতির পরিবারের পক্ষে ওই দিন দুপুরে আসামীদের গ্রেপ্তার ও দৃষ্টন্তমুলক শাস্তির দাবীতে পাল্টা মানববন্ধন করেছেন।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবার সাংবাদিকদের জানান, তারা মামলা করে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের পরিবারের সদস্যদের চেয়ারম্যানের স্বজন ও কর্মীরা প্রতিনিয়ত হুমকিধামকী প্রদান করছেন।

নিহত মেঘলা আক্তারের মা পারভিন আক্তার বলেন, আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। এরসাথে জড়িত চিকিৎসক, নার্স ও হাসপাতালের মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

এদিকে সকালে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবীতে করা মানববন্ধনে বক্তব্যদেন, বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু, বামনা সদর ইউপি চেয়ারম্যান চৌধূরী কামরুজ্জামান সগির, রামনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম জমাদ্দার, বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ ও ডৌয়াতলা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. আ. জলিল।

চেয়ারম্যানের পক্ষে করা মানববন্ধনে বক্তারা হুশিয়ারী করে বলেন, দুই একদিনের মধ্যে মিজানকে মুক্তি দেওয়া না হলে তারা কঠোর কর্মসূচি গ্রহন করবেন।

জানাগেছে, গত ১৫ জানুযারি সোমবার রাতে ডৌয়াতলা সুন্দরবন হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ভুল চিকিৎসায় প্রসুতি ও তার গর্ভের সন্তানের মৃত্যুর ঘটনা ঘটে। এঘটনায় দায়ের করা মামলায় ৮জন আসামীর মধ্যে তিননম্বর আসামী ওই ক্লিনিকের চেয়ারম্যান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানকে পালাতক অবস্থায় রাজধানী থেকে গ্রেপ্তার করে র‌্যাব।পরে তাকে বরগুনা কোর্টে নেওয়া হলে বিচারক তাকে জেল হাজতে পাঠায়।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা