সন্ধ্যা ৭:০১ ; শনিবার ; ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

পরীক্ষার্থীর ওপর হামলা আ.লীগ নেতার

১:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৪
Spread the love

আগৈলঝাড়ায় আলিম পরীক্ষার্থীর ওপর হামলা করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। ওই পরীক্ষার্থীকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতর ভাই থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত আশ্রাফ মীর বলেন, আমি ইমনকে ডাক দিলে আমার সঙ্গে সে খারাপ ব্যবহার করে। যার জন্য তাকে ৪-৫টি চড়-থাপ্পড় দিয়েছি।

অভিযোগ ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের মোহনকাঠি গ্রামের মোসিন তালুকদারের ছেলে নুর আলম তালুকদারের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে এলাকার নজরুল তালুকদারের ছেলে ইমরান তালুকদারের। এই বিরোধের জেরে ২২ জানুয়ারি দুপুরে উভয় পক্ষের মধ্যে ঝগড়া-ঝাটি হয়। এ ঘটনার জের ধরে একই দিন রাতে ইমরান তালুকদারের ছোট ভাই বারহাজার দাখিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ইমন তালুকদারের ওপর রত্নপুর ইউনিয়নের আওয়ামী লীগের সম্পাদক সৈয়দ আশ্রাফ মীরের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল হামলা করে গুরুতর আহত করে।

পরে আলিম পরীক্ষার্থী ইমন তালুকদার ৯৯৯ নাম্বারে ফোন দিলে আগৈলঝাড়া থানা পুলিশের এসআই শফিউদ্দিন ঘটনাস্থলে গিয়ে ইমন তালুকদারকে উদ্ধারসহ হামলাকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল থানায় নিয়ে আসে। গুরুতর আহত অবস্থায় ওই রাতেই ইমন তালুকদারকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ওই পরীক্ষার্থীর ভাই ইমরান ইসলাম তালুকদার বাদী হয়ে ২৩ জানুয়ারি আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ করেন।

এ ঘটনায় অভিযুক্ত রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক আশ্রাফ মীর বলেন, দুপক্ষের বিরোধ মীমাংসার জন্য আমি ইমনকে ডাক দিলে আমরা সঙ্গে সে খারাপ ভাষা ব্যবহার করে। যার জন্য তাকে ৪-৫টি চড়-থাপ্পড় দিয়েছি। এ সময় ইমন পড়ে গিয়ে পায়ে রক্তাক্ত জখম হয়।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানা পুলিশের এসআই শফিউদ্দিন বলেন, ফোন পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের সঙ্গে কথা বলে আহত ইমন তালুকদারকে উদ্ধার করি। এ সময় একটি মোটরসাইকেল থানায় আনা হয়েছে। আহত ইমনের ভাই ইমরান তালুকদার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম