রাত ১:৪৮ ; রবিবার ; ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সিঙ্গেল কমিটির বিক্ষোভ

১০:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
Spread the love

বিশ্ব ভালোবাসা দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ক্যাম্পাসে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে সিঙ্গেল কমিটির সদস্যরা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) ‘সিঙ্গেল থাকি সুস্থ থাকি, ১৪ই ফেব্রুয়ারিকে না বলি’ এই স্লোগানে বিক্ষোভ কর্মসুচী পালন করেন তারা।

সকাল সাড়ে ১০টায় সিঙ্গেল কমিটি আয়োজিত মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে খেলার মাঠ টিএসসি হয়ে মুক্ত মঞ্চের সামনে শেষ হয়। অংশগ্রহণকারীদের মতে ১৪ ফেব্রুয়ারি যে উদ্দেশে বিশ্ব ভালোবাসা দিবসের সৃষ্টি তা মূলমন্ত্র থেকে অনেক দূরে সরে গেছে। যা তরুণ সমাজে তৈরি করেছে বৈষম্য, ক্ষোভ ও বিদ্বেষ।

বিশ্ববিদ্যালয়ের সিঙ্গেল কমিটির সভাপতি মো. শওকত হোসেন বলেন, আমাদের এই আন্দোলন হচ্ছে অশ্লীলতার বিরুদ্ধে। এই ভালোবাসা শুধু যুগলদের জন্য নয়, এই দিবসে সকলের জন্য ভালোবাসা থাকবে। আমার নিজের জন্য, পরিবারের জন্য, দেশ ও সমাজের জন্য।

সিঙ্গেল কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম রাসেল বলেন, ভালোবাসার নামে যে বেহায়াপনা ও প্রতারণা হয় এজন্য অনেক শিক্ষার্থী আত্মহত্যা করেন। এই জন্যই আমাদের এই প্রতিরোধ মিছিল।

সাবেক সভাপতি মো. হাসিবুর রহমান বলেন, আমরা একসময় সিঙ্গেল থেকে ডাবল হব কিন্তু বেহায়াপনা ও অশ্লীলতা যেন না থাকে তার জন্যই আমাদের এই প্রচেষ্টা।

তবে এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া কাজ করছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। যদিও চলতি বছর সিঙ্গেল কমিটির দুই সদস্য প্রেমে জড়িয়ে পড়ায় তাদের আজীবন বহিষ্কৃত করার মতো ঘটনাও ঘটেছে। আবার কমিটির শীর্ষ পদের একজনের বিরুদ্ধে প্রেমে জড়িয়ে পড়ার অভিযোগ তুলে দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিস।

বহিষ্কৃত দুজনের কোনো বক্তব্য পাওয়া না গেলেও কারণ দর্শানো নোটিসের ব্যাপারে সম্পাদকের দাবি, প্রেম বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে নেটিজেনদের আক্রমণের শিকার হয়েছেন তিনি। তদন্ত করে কমিটি তাকে নির্দোষ পেয়েছেন বলেও দাবি তার।

এদিকে মো. শওকত হোসেনকে সভাপতি ও রাকিবুল হাসান রাসেলকে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় সিঙ্গেল কমিটি নবগঠিত কমিটিতে স্থান পেয়েছেন ৯৭ সিঙ্গেল তরুণ-তরুণী। গত ৫ বছর ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মকাণ্ড চালিয়ে আসছে সিঙ্গেল কমিটি।

 

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম