বিকাল ৩:০৪ ; শনিবার ; ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

ঝালকাঠিতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় হাসপাতাল প্রাঙ্গণে নার্সকে কুপিয়ে জখম

২:৪০ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৩
Spread the love

ঝালকাঠি প্রতিনিধি ::: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সাজমিন জাহান (৩৮) নামে ঝালকাঠি সদর হাসপাতালের এক সিনিয়র নার্সকে কুপিয়েছে এক দুর্বৃত্ত।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ৬টার দিকে ঝালকাঠি মাও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

সাজমিন জাহান ঝালকাঠি সদরের বাসন্ডা ইউনিয়নের চামটা গ্রামের রেজাউল হাসানের স্ত্রী। বর্তমানে তিনি ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী সিনিয়র নার্স সাজমিন জাহান নিজেই ঝালকাঠি সদর থানায় অভিযোগপত্র দাখিল করেছেন।

আহত নার্স শাজমিন জাহান জানান, ভোর সাড়ে ৫টার দিকে তিনি নিজের কোয়ার্টার থেকে সদর হাসপাতাল কম্পাউন্ডে হাঁটতে বের হন। হাসপাতাল ক্যাম্পাসে হাঁটতে থাকলে গামছা দিয়ে মুখ বাঁধা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাকে একা পেয়ে কুপ্রস্তাব দেয়। তার কুপ্রস্তাবে রাজি না হলে একপর্যায়ে চাকু বের করে শাজমিনকে ভয়ভীতি দেখায় এবং টানা হেঁচড়া করে। পরে সে চিৎকার করলে ওই ব্যক্তি তার হাতে থাকা চাকু দিয়ে এলোপাথাড়ি কোপ মারলে তার বুকে এবং ডান হাতে লেগে তিনি জখম হন। বুক ও পেটসহ শরীরের কয়েকটি স্থানে আঘাত পাওয়া শাজমিনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শাজমিনের স্বামী স্বাস্থ্যকর্মী রেজাউল হাসান অভিযোগ করে বলেন, হাসপাতাল কম্পাউন্ডটি অরক্ষিত। গেট থাকলেও তার দরজা নেই। নিয়মিত এখানে মাদকসেবীদের আড্ডা বসে। প্রায়শই হাসপাতালের পেছনের আবাসিক এলাকায় চুরি-ছিনতাইও ঘটছে। এই অনিরাপদ অবস্থায় আমাদের থাকতে হচ্ছে। নিরাপত্তাহীনতার কারণেই আজ এমন ঘটনা ঘটেছে।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মেহেদী হাসান সানি বলেন, আহত নার্স শাজমিনের শরীরের কয়েকটি স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।”

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন- ভুক্তভোগী নিজেই থানায় অভিযোগপত্র দাখিল করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!