; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে অভিযান টের পেয়েই দোকানপাট বন্ধ করে পালাল ব্যবসায়ীরা

6:45 pm, March 16, 2024
Spread the love

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরীতে ভ্রাম্যমান আদালতের অভিযানের বিষয়টি টের পেয়েই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দোকানি ও কর্মচারীরা সটকে পড়ার মতো ঘটনা ঘটেছে।

শনিবার (১৬ মার্চ) বেলা ১২টার দিকে বাজার মনিটরিং কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক বরিশাল নগরীর বাজার রোডে অভিযান চালাতে গেলে এই ঘটনা ঘটে।

তবে সটকে পড়ার আগেই বেশ কিছু দোকানে অভিযান চালানো হয়। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ভাউচার সংরক্ষণ না করা এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে একটি মামলায় আনন্দ মুদি ঘরের স্বত্বাধিকারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেসার্স প্রগতি ট্রেডার্স নামের একটি চালের আড়তের আমদানিকৃত চালের মূল্য যাচাইয়ের জন্য চালান সরবরাহ করা হয়। পাশাপাশি সরকার কর্তৃক নির্ধারণ করে দেওয়া পণ্যসামগ্রী, নির্ধারিত মূল্যেই বিক্রয়ের বিষয়ে বিক্রেতাদের সতর্ক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাবেদ হোসেন চৌধুরী বলেন, বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলামের নির্দেশনায় নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। যার ধারাবাহিকতায় বরিশাল নগরের বাজার রোড, হাটখোলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি জরিমানাও করা হয়েছে। আবার এক চাল ব্যবসায়ী যশোর, ফরিদপুর, চাপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জায়গা থেকে চাল এনে বিক্রি করেন, আমার আমদানিকৃত চালের মূল্য তালিকার তথ্য নিয়েছি, যা যাচাই করে দেখা হবে। যদি বিক্রি মূল্যের সঙ্গে আমদানি মূল্যের বেশি পার্থক্য থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কোর্টের অভিযান টের পেয়ে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ করে সটকে পড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নিয়মানুযায়ী ব্যবসা করলে কাউকে তো জরিমানা করা হয় না। তারপরও অভিযানের বিষয়টি টের পেয়ে অনেকেই প্রতিষ্ঠান বন্ধ করে দেন। আজও যা লক্ষ্য করা গেছে। এগুলোর তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে।

এদিকে অভিযানিক দল চলে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই বাজার রোডের বন্ধ ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলতে দেখা যায়।

শনিবারের অভিযানে আইন শৃঙ্খলা রক্ষায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব-৮-এর সদস্যরা সহায়তা করেন। লিড নিউজ

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা