রাত ১:০২ ; মঙ্গলবার ; ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

কেমন হবে পুতিনের এবারের শাসনকাল

৭:৫৫ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৪
Spread the love

অনলাইন ডেস্ক:: রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭ ভাগ ভোট পেয়ে জয়ী হয়েছেন ভ্লাদিমির পুতিন। এর আগে চার মেয়াদে রাশিয়ার শাসনক্ষমতা ছিল তার হাতে। এবার পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হলেন তিনি।

পুতিনের এবারের শাসনকাল কেমন হবে, তা নিয়ে লিখেছেন বিবিসির সাংবাদিক স্টিভ রোসেনবার্গ। তার মতে, পুতিনের এবারের রাজত্ব আগেরবারের মতো সহজ হবে না। এবার তাকে অনেক কাঠখড় পোহাতে হবে।

বিবিসির এই সাংবাদিকের দাবি, এবার ইউক্রেন যুদ্ধ সামলাতে হবে পুতিনকে, সেইসঙ্গে নানা বিষয়ে পশ্চিমাদের মুখোমুখি হতে হবে পুতিনকে। দেশের ভেতরেও আদর্শিক প্রচারণায় নামতে হবে তাকে।

স্টিভ রোসেনবার্গ আরো মনে করেন, রাশিয়ার সুশীল সমাজের পক্ষ থেকে চাপের মুখে পড়তে পারেন পুতিন। এ বিষয়েও তাকেও মনোযোগ দিতে হবে।

এদিকে ন্যাটোর সঙ্গে দ্বান্দ্বিক অবস্থানে রয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই পুতিন বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় অবস্থান করছে বিশ্ব। আর মাত্র এক কদম দূরে তৃতীয় বিশ্বযুদ্ধ।

তিনি বলেছেন, তার দেশ ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটোর মধ্যে সরাসরি সংঘাত মানে বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধের মাত্র এক কদম দূরে পৌঁছে যাওয়া।

এদিকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে উপহাস করেছেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের চেয়ে রাশিয়ার গণতন্ত্র অনেক বেশি বৈধ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণাকে যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি অগ্রসর বলে প্রশংসা করে বলেন, রাশিয়া অনলাইন ভোটিং পদ্ধতি ব্যবহার করেছে। যাতে আশি লাখ ভোটার অংশ নিয়েছেন।

এ সময় মার্কিন ভোটিং পদ্ধতি নিয়ে ঠাট্টা করে বলেন, এ ভোট যুক্তরাষ্ট্রের মেইল-ইন ভোটের মতো নয়, যেখানে আপনি ১০ ডলার দিয়ে একটি ভোট কিনতে পারবেন।

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!