; ;
facebook Youtube google+ twitter
×

নিষেধাজ্ঞার মধ্যেই আল-আকসা মসজিদে ৫০ হাজার মুসল্লির তারাবি আদায়

5:45 pm, March 22, 2024
Spread the love

ইসরাইলি নিষেধাজ্ঞার মধ্যেই অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে তারাবি নামাজ আদায় করেছেন প্রায় ৫০ হাজার ফিলিস্তিন মুসল্লি।

বৃহস্পতিবার তারা মসজিদটিতে তারাবি নামাজ আদায় করেছেন বলে এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে জেরুজালেমের ইসলামিক এনডাউমেন্টস বিভাগ। খবর আনাদোলু এজেন্সির।

বিবৃতিতে তারা বলেছে, রমজান মাসের দ্বিতীয় শুক্রবারের আগের রাতে আল-আকসা মসজিদে প্রায় ৫০ হাজার মুসল্লি তারাবি নামাজে অংশ নিয়েছেন।

ফিলিস্তিন বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলি বাহিনী জেরুজালেমের ওল্ড সিটির আল-ওয়াদ স্ট্রিট বন্ধ করে দিয়েছে। মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দিচ্ছে তারা।

গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত পশ্চিমতীরেও হামলা বাড়িয়েছে ইসরাইল। পাশাপাশি আল-আকসা মসজিদে ফিলিস্তিন মুসল্লিদের প্রবেশাধিকারও সীমাবদ্ধ করেছে তারা।

আল-আকসা মসজিদ মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্র স্থান। ইহুদিরা এলাকাটিকে টেম্পল মাউন্ট বলে দাবি করে। এখানে প্রাচীনকালে দুটি ইহুদি মন্দিরের অবস্থান ছিল বলেও দাবি তাদের।

১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে নিয়েছিল।

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা