দুপুর ১২:২৪ ; বুধবার ; ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে পাগলীর গর্ভে জন্ম নেয়া নবজাতকের ঠাঁই হল বেবীহোমে

৬:৪৬ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৪
Spread the love

শামীম আহমেদ ॥ সদর উপজেলার লাহারহাট ফেরিঘাটের পাশে মানসিক ভারসাম্যহীন নারীর গর্ভে জন্ম নেয়া নবজাতক কন্যা সন্তানের ঠাঁই হল ছোটমনি নিবাস বা বেবী হোমে। আর ওই নবজাতকের মাকে পাঠানো হবে ময়মনসিংহের এক আশ্রয় কেন্দ্রে। সোমবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, আদালতের নির্দেশে রবিবার রাতে নবজাতক কন্যা সন্তানটিকে আগৈলঝাড়া উপজেলার গৈলায় অবস্থিত বিভাগী ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে।

এরপূর্বে শনিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে ২৫ বছর বয়সের মানসিক ভারসাম্যহীন নারী সদর উপজেলার লাহারহাট ফেরিঘাটের পাশে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতক ও তার মাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বন্দর থানার এসআই রোজিনা বেগম বলেন, রবিবার শেষ কার্যদিবসে আদালতের নির্দেশে নবজাতককে আগৈলঝাড়া শিশু নিবাসে পাঠানো হয়েছে।

নবজাতকের মাকে আপাতত ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। পরে তাকে ময়মনসিংহের ধরলায় ভবঘুরে আশ্রয় কেন্দ্রে পাঠানো হবে। জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ বলেন, নবজাতকের নিরাপত্তার জন্য শিশু আদালতের নির্দেশ অনুযায়ী তাকে শিশু নিবাসে পাঠানো হয়েছে। তবে কেউ শিশুটিকে লালনপালন করতে চাইলে কিছু শর্ত ও প্রক্রিয়া মেনে নিতে হবে।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!