; ;
facebook Youtube google+ twitter
×

তারেকের নির্দেশে বিএনপি দেশকে ধ্বংসের দিকে নিতে চায় : নানক

4:16 pm, August 22, 2023
Spread the love

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, লন্ডন থেকে লাদেন রহমানের (তারেক রহমান) নির্দেশে বিএনপির ছাত্রদল ও যুবদল নেতারা দেশের গণতান্ত্রিক অবকাঠামো ধ্বংস করতে চায়। দেশকে ধ্বংসের দিকে নিতে চায়। দু’দিন আগে অস্ত্রসহ ছাত্রদলের ছয় নেতা গ্রেফতার হয়েছে।  তিনি প্রশ্ন রেখে বলেন, কেন এবং কার নির্দেশে এসব অস্ত্র মজুদ করা হচ্ছে।এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।  জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার এক স্মরণ সভায় এসব কথা বলেন নানক। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে এ স্মরণ সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ।এ সময় নানক বলেন, অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে খেয়াল রাখতে হবে।তাদেরকে দেখা মাত্রই প্রশাসনের কাছে তুলে দিতে হবে।  তিনি বলেন, লন্ডন থেকে তারেক রহমান বিএনপি নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন। তার নির্দেশে বিএনপির উচ্চপর্যায় থেকে সর্বস্তরের নেতাকর্মী মেনে চলতে হয়।  তারেক রহমানের উদ্দেশ্যে আওয়ামী লীগের এই নেতা বলেন, আমাদের লজ্জা হয়।আপনি এমন একজন নেতা, যিনি কিনা দেশ থেকে মুচলেকা দিয়ে বলেছেন-আমি আর রাজনীতি করবো না। এমন মুচলেকা দিয়ে দেশ থেকে পালিয়েছেন। সেই পলাতক তারেক জিয়ার বার্তায় বিএনপি দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করতে চায়। একটি প্রেতাত্মা (তত্ত্বাবধায়ক) সরকার এনে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়।একুশে আগস্ট গ্রেনেড হামলার বর্ণনা দিয়ে তিনি বলেন, সেদিন আমরা মুক্তমঞ্চে সমাবেশ করতে চেয়েছিলাম।কিন্ত আজকে কালকে করে খালেদা-নিজামীর সরকার ২০ তারিখেও আমাদেরকে মুক্তমঞ্চে সমাবেশের অনুমতি দেয়নি। কারণ তারা পূর্বপরিকল্পিতভাবে পরিকল্পনা সাজিয়ে রেখেছে কিভাবে হামলা চালানো হবে।  বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, তৎকালীন সময়ে জিয়াউর রহমান কাঁটা চামচ দিয়ে নাস্তা করতেন এবং ঠাণ্ডা মাথায় মানুষ খুনের নির্দেশ দিয়েছেন। ঠিক তেমনি তার ছেলে তারেক জিয়া ঠাণ্ডা মাথায় ১৪টি গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিতে চেয়েছে।  সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি নির্বাচনে বিশ্বাস করে না। তারা জনগণের রায়ও বিশ্বাস করে না। তাই তারা আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আমাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। মনে রাখতে হবে শেখ হাসিনার হাত শক্তিশালী করতে পারলেই কেউ আমাদের কোন ক্ষতি করতে পারবে না।ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজল কুন্ডুর পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান প্রমুখ।

অনলাইন ডেস্ক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা