; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

12:44 am, April 3, 2024
Spread the love

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের বাকেরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত সদস্যকে গ্ৰেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১ এপ্রিল) উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের শ্যামপুর এলাকা থেকে তাদের গ্ৰেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নুর ইসলাম খানের ছেলে মোঃ সোহেল খান (২৮), আঃ রাজ্জাক খানের ছেলে মোঃ রানা খান ( ২৬), মোঃ মামুন খানের ছেলে মোঃ সাব্বির খান ( ২৩)।

জানা গেছে- বাকেরগঞ্জ থানার এস আই মোঃ রিয়াজ উদ্দিন থানা এলাকায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছিলেন। রাত সোয়া ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের পশ্চিম শ্যামপুর সিনিয়র আলিম মাদ্রাসার একটি রুমে কয়েকজন চিহ্নিত ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়ে বৈঠক করছেন। ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। ডাকাতের এমন প্রস্তুতির সংবাদে থানার পরিদর্শক (তদন্ত) মোঃ গোলাম মোস্তফার নেতৃত্বে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ৩ ডাকাতকে গ্ৰেপ্তার করেন। এ সময় পুলিশের অভিযানের টের পেয়ে ৪/৫ ডাকাত পালিয়ে যায়।

অভিযান চলাকালে ডাকাতদের ফেলে যাওয়া দেশীয় অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দেশীয় অস্ত্রের মধ্যে লোহার তৈরি পুরাতন ছেনা, লোহার তৈরি কাঁটার, প্লাস্টিকের হাতলযুক্ত স্টীলের স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন- অনেক পরিশ্রম করে থানা পুলিশের সদস্যরা সংঘবদ্ধ ডাকাতদের ধরতে সক্ষম হয়েছে। ওদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন- চোর, ডাকাত, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে। বাকেরগঞ্জে কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা