সন্ধ্যা ৬:৩৪ ; বুধবার ; ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরগুনায় মা মেয়েকে গণধর্ষণ: ৩ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

৪:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৪
Spread the love

নিজস্ব প্রতিবেদক ::: বরগুনায় মা মেয়েকে দলবদ্ধভাবে ধর্ষণ করার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন।

সোমবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র জেলা জজ মো. মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পদ্মা গ্রামের মো. একিন আলীর ছেলে মো. সহিদ (৪২) মের্জে আলীর ছেলে আবদুল হালিম (৩৫) ও আইয়ূব আলীর ছেলে সোবহান (৪০)। এ তথ্য নিশ্চিত করেছে সহকারী পাবলিক প্রসিকিউটর আশ্রাফুল আলম। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।

জানা যায়, এক গৃহবধূ বরগুনা থানায় ২০০৭ সালের ২২ ফেব্রুয়ারি অভিযোগ করেন, দণ্ডপ্রাপ্ত আসামি সহিদ গৃহবধূকে পথেঘাটে উত্ত্যক্ত করতেন। গৃহবধূর স্বামী ঢাকা থাকলেও বাড়িতে এসে সহিদকে শাসিয়ে যেতেন। এতে সহিদ ক্ষিপ্ত হয়ে প্রতিশোধপরায়ন হয়ে ওঠেন। ২১ ফেব্রুয়ারি রাত ১১টায় গৃহবধূ তার ১৬ বছরের মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ির পিছনে প্রাকৃতিক কাজ করতে যান।

ওই আসামিরা পূর্ব থেকে ওঁত পেতে ছিল। সহিদ গৃহবধূকে জোর করে ধর্ষণ করেন। হালিম ও সোবহান গৃহবধূর নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে সারারাত পালাক্রমে ধর্ষণ করে পরের দিন ভোর ৬টায় গৃহবধূর বাড়ির সামনে তাকে রেখে যায়। পরে শুনানি শেষে আদালত এ রায় দেন।

মামলার বাদী সাংবাদিকদের বলেন, এ রায় আমি সন্তুষ্ট। আমি ন্যায় বিচার পেয়েছি। সহকারী পাবলিক প্রসিকিউটর আশ্রাফুল আলম বলেন, একটি সত্য ঘটনায় বাদী ন্যায় বিচার পেয়েছেন। আসামি সহিদ সাংবাদিক মাসউদ তালুকদার হত্যা মামলার আসামি। বর্তমানে সহিদ বরগুনা কারাগারে আছে। তাকে এই মামলায় আমরা গ্রেফতার দেখাব।

বরগুনা, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!