রাত ৯:০১ ; সোমবার ; ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

সূর্যগ্রহণের দিন কীসের বার্তা দিলেন ট্রাম্প

১২:৩৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২৪
Spread the love

অনলাইন ডেস্ক::সোমবার ঘটে যাওয়া পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে উৎসাহ-উদ্দীপনার মধ্যে অভিনব এক উদ্যোগ নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনকে সামনে রেখে নতুন আরেক বিজ্ঞাপনী প্রচারমূলক ভিডিও প্রকাশ করেছেন তিনি।

টাইম ম্যাগাজিন ও এনডিটিভি সূত্রে জানা গেছে, সূর্যগ্রহণের আদলে প্রকাশ করা অদ্ভুত এই ভিডিওতে দেখা গেছে, চাঁদ নয় বরং ট্রাম্পের মাথার ছায়ায় ঢাকা পড়েছে সূর্য। সেখানে ক্যাপশনও জুড়ে দেওয়া হয়েছে। তাতে লেখা, ‘২০২৪ সালে মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটতে চলেছে।’

ভিডিওটি ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেন গত রোববার রাতে।

এতে দেখা যায়, সুরক্ষামূলক কালো চশমা পরে বিপুল সংখ্যক মানুষ মহাজাগতিক দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছে। সে সময় হঠাৎ করেই চাঁদের পরিবর্তে ডোনাল্ড ট্রাম্পের মাথার এক বিশাল ছায়া ধীরে ধীরে সূর্যকে ঢেকে দিতে থাকে। ট্রাম্পের মাথা পুরোপুরি সূর্যকে গ্রাস করতেই মানুষ উল্লাস শুরু করে।

ভিডিওতে তখন ভেসে উঠে একটি লেখা, ‘উই উইল সেভ আমেরিকা অ্যান্ড মেক ইট গ্রেট এগেইন’ (আমরা আমেরিকাকে বাঁচাব এবং একে আবারও মহান বানাব)।

স্যোশাল মিডিয়া ব্যবহারকারীরা এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। ট্রাম্পকে কটাক্ষ করে একজন লেখেন, ট্রাম্প সূর্যকে ঢেকে দেবেন এবং পুরো বিশ্বকে অন্ধকার বানিয়ে ফেলবেন।

আরেকজন লেখেন, ‘ওহ,বাইডেনকে ফেলে ট্রাম্প সামনে চলে আসছেন। তিনি আমেরিকাকে অন্ধকারে ডুবাবেন? (ঠিক ওই সূর্যগ্রহণের মতো)।’

এক্স হ্যান্ডেলে আরেকজন লিখেছেন, ‘সূর্যগ্রহণ ক্ষণস্থায়ী, ট্রাম্পের মতোই।’ আবার অনেকে এ বিজ্ঞাপন দেখে আনন্দও পেয়েছেন। ভিডিওটি খুবই মজার বলে মন্তব্য করেছেন তারা।

এক্সে দেওয়া এক পোস্টে একজন লিখেছেন, ‘তাকে (ট্রাম্প) ভালোবাসুন বা ঘৃণা করুন, আপনারা এটা অস্বীকার করতে পারবেন না যে, তিনি নিজেকে দারুণভাবে উপস্থাপন করতে পারেন।’

অপর একজন লিখেছেন, ‘তিনি সব সময়ই আমাদের হাসান, আনন্দ দেন। বিষয়টা আমার ভালো লাগে।’

ট্রাম্পের ওই ভিডিও প্রকাশের পরদিনই তার সাবেক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন সাবেক এই প্রেসিডেন্টের ২০১৭ সালের একটি ছবি নতুন করে শেয়ার করেছেন, যেখানে ট্রাম্পকে খালি চোখে সূর্যগ্রহণ দেখতে দেখা গেছে।

২০১৭ সালের ওই সূর্যগ্রহণের সময় সুরক্ষামূলক চশমা পরে সূর্যগ্রহণ দেখার নির্দেশনা না মানায় সমালোচনার মুখে পড়েছিলেন ট্রাম্প।

চোখ যাতে নষ্ট না হয় সেজন্য বিশেষজ্ঞরা খালি চোখে সূর্যগ্রহণ না দেখে বরং সুরক্ষামূলক চশমা পরে থেকে মানুষজনকে সূর্যগ্রহণ দেখার পরামর্শ দিয়ে থাকেন।

অনলাইন ডেস্ক, আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!