; ;
facebook Youtube google+ twitter
×

উজিরপুরে শিক্ষিকার কাছে চাঁদা দাবিতে এক যুবক গ্রেফতার

11:45 am, August 25, 2023
Spread the love

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের উজিরপুরে এক প্রধান শিক্ষিকার কাছে চাঁদা চাওয়ার অভিযোগে মেহেদী হাসান বাবুল (৩২) নাম এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মেহেদী হাসান উপজেলার দক্ষিণ কমলাপুর গ্রামের হারুন সরদারের ছেলে।

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার গুঠিয়া ইউনিয়নের ১৩৮ নম্বর দক্ষিণ কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনিমা রানী সমাদ্দারের (৫২) কাছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি বিভিন্ন সময় মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিল। এ বিষয়ের প্রতিবাদ করায় মাদকসেবী মেহেদী হুমকি দিয়া বলেন যে চাঁদার টাকা না দিলে বিদ্যালয় বন্ধ করে দিবেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা ১১টায় মেহেদী ওই বিদ্যালয়ের অফিস কক্ষে অনধিকার প্রবেশ করেন এবং বিদ্যালয়ের নামে বরাদ্দকৃত রুটিন মেইনটেন্যান্সে চল্লিশ হাজার টাকা, বিদ্যালয়ের পাঁচ শিক্ষকের কাছে তাদের মাসিক বেতনের এক হাজার টাকা করে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে প্রধান শিক্ষিকা অফিস কক্ষে থাকা বিশ হাজার টাকা মেহেদীকে দেন। এরপরও মেহেদী আরো টাকার দাবি করলে প্রধান শিক্ষিকা ডাক-চিৎকার শুরু করেন এবং বিদ্যালয়ের অন্য শিক্ষক ও স্থানীয়রা এসে চাঁদাবাজ মেহেদীকে আটক করে পুলিশে খবর দেয়।

উজিরপুর মডেল থানার (অফিসার ইনচার্জ) ওসি জানান, চাঁদা দাবি করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে এবং বৃহস্পতিবার আদালন চালান করা হয়েছে।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা