; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে কলেজ ছাত্রীর অণশন

12:21 pm, August 25, 2023
Spread the love

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার কুন্দিয়াল পাড়া এলাকায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে কলেজ পড়ুয়া এক ছাত্রী।
শুক্রবার (২৫ আগস্ট) সকাল থেকে প্রেমিক সাইদুল ইসলামের সদর দরজায় আমরণ অনশনে বসেন ওই ছাত্রী। সাইদুল ইসলাম ওই এলাকার হাওলাদার বাড়ির আছমত আলী হাওলাদারের ছেলে এবং সাহেবের হাট ফাজিল মাদ্রাসার ছাত্র।

 

জানা গেছে, অনশনরত ওই মেয়ে সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের বিশারদ গ্রামের বাসিন্দা এবং প্রেমিক সাইদুলের সহপাঠি। অনশনরত ওই ছাত্রী জানান, দীর্ঘ চার বছর ধরে প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করেছে সাইদুল ইসলাম।
গত ১৮ আগস্ট পুনরায় ধর্ষণ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে সাইদুল। পরে স্থানীয় অরুন, জসিম মিমাংসার কথা বলে সাইদুলকে ছেরে দেয়। এরপর থেকে সাইদুল ওই মেয়ের সাথে কোন যোগাযোগ রাখেনি।

 

সামাজিকভাবে হেয় প্রতিপন্য হয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্রী।
পরে তার পরিবারের লোকজন বাধা দেয়। শুক্রবার ২৫ আগস্ট বিয়ের দাবিতে সাইদুলের বাড়িতে আসলে তার পরিবার দরজায় তালা দিয়ে সরে পড়ে। সকাল থেকে সাইদুলের বাড়িতে অনশনে বসেন ওই ছাত্রী।

সাইদুল বিয়ে না করলে এখানেই আত্মহত্যা করবে বলে হুমকি দিয়েছেন ওই ছাত্রী।
এ ব্যাপারে কুন্দিয়াল গ্রামের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন কালাম বলেন, বিষয়টি শুনে ওই বাড়িতে যাই। কিন্তু আছমত আলী হাওলাদারের ঘরে কোন লোকজন না থাকায় কথা বলতে পারিনি। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছি।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ এআর মুকুল বলেন, বিষয়টি শুনেছি। আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা