দুপুর ১২:৫৩ ; শুক্রবার ; ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে বইছে তাপপ্রবাহ, সিলেটে ভারী বৃষ্টি

১১:১৮ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৪
Spread the love

চলছে বর্ষার প্রথম মাস আষাঢ়। দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগে হচ্ছে অতিভারী বৃষ্টি। কিছুটা বৃষ্টি রয়েছে দেশের উত্তরের রংপুর, দক্ষিণ-পূর্বের চট্টগ্রাম ও মধ্যাঞ্চলের ঢাকা ও ময়মনসিংহ বিভাগেও। তবে গত কিছুদিন ধরেই প্রায় বৃষ্টিহীন দক্ষিণাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগ। বৃষ্টি নেই রাজশাহীতেও।টানা ভারী বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে সিলেট অঞ্চলের মানুষ। বৃষ্টিতে বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়ায় সোমবার (১৭ জুন) ঈদুল আজহার দিন অত্যন্ত কষ্ট কেটেছে এ অঞ্চলের মানুষের। আগামী কয়েক দিন সিলেটে বৃষ্টির এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।তবে বৃষ্টিহীনতায় খুলনা ও বরিশাল বিভাগের মানুষ ভুগছে দাবাদাহে। গত কিছুদিন ধরে বৃষ্টি নেই এই দুই বিভাগে। তাপমাত্রা খুব বেশি না হলেও জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরম চরম আকার ধারণ করেছে উপকূলীয় অঞ্চলে। বসে থেকেও দরদর ঘামছেন বরিশাল ও খুলনার লোকজন। ভ্যাপসা গরমে নাভিশ্বাস উঠেছে এ দুই অঞ্চলের মানুষের।যদিও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা ও বরিশালেও মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হতে পারে। পরবর্তী দিনগুলোতে সারাদেশেই বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।রোববার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৮৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। বরিশাল, খুলনা ও রাজশাহী ছাড়া অন্য বিভাগগুলোতেও কমবেশি বৃষ্টি হয়েছে।আজ সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায়, ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, খুলনা বিভাগসহ পটুয়াখালী, ভোলা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে।সোমবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।আগামীকাল মঙ্গলবার থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টি বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, বুধবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

আলোচ্য সময়ে তাপমাত্রা কমে বিভিন্ন জায়গা থেকে তাপপ্রবাহ দূর হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!