রাত ১১:৫৩ ; শনিবার ; ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই ভাইকে ছুরিকাঘাত

৮:৪৭ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৪
Spread the love

বরগুনার পাথরঘাটায় কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই ভাইকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে সুজন নামের এক যুবকের বিরুদ্ধে। এছাড়া সাম্প্রতিক শেষ হওয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর সমর্থন নিয়েও ভুক্তভোগী দুই ভাইয়ের সঙ্গে অভিযুক্ত সুজনের বিরোধ চলছিল।রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের কামার হাট নামক এলাকায় এ ঘটনা ঘটে।ছুরিকাঘাতের বিষয়টি নিশ্চিত করেন কালমেঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম নাছির।

 

আহত দুই ভাই হলেন, হাসান ও আব্দুল্লাহ মুবিন। তারা উপজেলার কালমেঘা ইউনিয়নের কামার হাট এলাকার বাসিন্দা ফজলুল হক খানের ছেলে। আহতদের মধ্যে আব্দুল্লাহর অবস্থা গুরুতর হওয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।অভিযুক্ত সুজন একই ইউনিয়নের বাসিন্দা ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হানিফ মিয়ার ছেলে।কালমেঘা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গোলাম মোস্তফা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত সুজন পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচার প্রচারণার কাজ করেন। অপরদিকে ভুক্তভোগী হাসান ও আব্দুল্লাহ বর্তমান নির্বাচিত দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করেন। ওই সময় থেকেই উভয়পক্ষের মধ্যে নির্বাচনে সমর্থন নিয়ে বিরোধ শুরু হয়।

 

নির্বাচনপরবর্তী সময়ে অভিযুক্ত সুজন ভুক্তভোগীদের কলেজ পড়ুয়া বোনকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করতে শুরু করেন। এ ঘটনার প্রতিবাদ করলে ওই কলেজ পড়ুয়া শিক্ষার্থীর ভাই আব্দুল্লাহর পিঠে ছুরি ঢুকিয়ে দেন সুজন। এ সময় আব্দুল্লাহকে বাঁচাতে তার বড় ভাই হাসান ছুটে এলে তাকেও ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান সুজন।স্থানীয়রা আহত হাসান ও আব্দুল্লাহকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আব্দুল্লাহর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। উত্ত্যক্তের শিকার ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, বেশ কিছুদিন ধরেই রাস্তাঘাট দিয়ে যাওয়া আসার সময়ে সুজন বিভিন্নভাবে ইশারা ইঙ্গিতে আমাকে উত্ত্যক্ত করতেন। তবে তিনি কখনো মুখে কিছু বলেননি। এছাড়াও আমার শরীর ঘেঁষে মোটরসাইকেল চালিয়ে ভয়ভীতি দেখাতেন। বিষয়টি সকালে মায়ের কাছে বললে সন্ধ্যার পর আমার ভাইদের উপর এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

 

তবে ঘটনার সময়ে আমরা বাড়িতে থাকায় উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় নাকি আগে থেকে নির্বাচনের বিরোধের বিষয় নিয়ে এ ঘটনা ঘটেছে তা সঠিকভাবে এখন পর্যন্ত জানতে পারিনি।কালমেঘা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম নাছির বলেন, ছুরিকাঘাতে দুজনকে আহতের বিষয়টি আমি জেনেছি। অভিযুক্ত সুজন আসলেই খারাপ প্রকৃতির লোক।এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মো. আল মামুন বলেন, ছুরিকাঘাতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ রাত থেকেই কাজ শুরু করেছে। তবে ভুক্তভোগী পরিবারের কেউ এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ জানায়নি।

বরগুনা, বরিশাল বিভাগ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!