; ;
facebook Youtube google+ twitter
×

ঈদ শেষে ঢাকায় ফেরা শুরু

8:52 pm, June 18, 2024
Spread the love

পবিত্র ঈদুল আজহা শেষে আজ মঙ্গলবারই ঢাকায় ফিরছে রাজধানীবাসী। ঈদের দ্বিতীয় দিন বাড়ি ফেরা এসব মানুষের অনেকেই কাজের জন্য ফিরে আসছেন কর্মক্ষেত্র ঢাকায়।

 

ঢাকায় ফেরাদের বেশিরভাগেরই অফিস শুরু হবে আগামীকাল বুধবার থেকে। অনেক শিক্ষার্থীর শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে, তাই তারা ফিরে আসছেন রাজধানীতে। আবার কেউ ঢাকায় এসেছেন আত্মীয়ের বাসায় কুরবানির মাংস দিতে। তাদের এই আগমনেই নীরব হয়ে থাকা স্টেশন হয়ে ওঠে সরব।

 

মঙ্গলবার ঢাকা রেলওয়ে স্টেশনে সরেজমিন অবস্থান করে দেখা যায় এই চিত্র। গত এক সপ্তাহের তুলনায় সকাল থেকে প্রায় স্টেশন সুনশানই বলা চলে। যখন একটি ট্রেন প্ল্যাটফর্মে এসে পৌঁছায় তখনই যেন স্টেশন সরব হয়ে ওঠে।

ঢাকা রেলওয়ে স্টেশনে কথা হয় ঢাকায় ফেরত আসা যাত্রীদের সঙ্গে। তাদের মধ্যে কেউ বলেছেন, তাদের অফিস খুলবে আগামীকাল, কেউ বলেছেন তাদের অফিস খুলবে বৃহস্পতিবার। তার আগে চলে এসেছেন বিশ্রাম নিতে। কেউ আবার আগে ফিরে এসেছেন ঈদের পরে ঢাকা ফেরার বাড়তি ভিড় এড়াতে।

তবে ঈদের দ্বিতীয় দিনে বাড়ি ফেরত মানুষ ঢাকায় ফিরলেও এর পরিমাণ খুব একটা বেশি নয়। বেশি প্রয়োজন বা তাড়া না থাকলে কেউ ফিরছেন না। তবে দুই-একদিনের মধ্যেই ঢাকা ফেরার মানুষের চাপ বাড়বে স্টেশনে। এমনটাই বলছেন রেলওয়ের কর্মকর্তারা।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা