; ;
facebook Youtube google+ twitter
×

বিশ্বকাপের আসরে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড স্টার্কের

5:43 pm, June 21, 2024
Spread the love

অনলাইন ডেস্ক ::: ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড করেছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। বিশ্বমঞ্চে ৫২ ম্যাচ খেলে ৯৫ উইকেট শিকার করে এই কীর্তি গড়েন তিনি। এতদিন এই রেকর্ডটি নিজের করে রেখেছিলেন শ্রীলংকার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা।

 

আজ শুক্রবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের শুরুতেই এই কীর্তি গড়েন স্টার্ক। প্রথম ওভারেই তানজিদ তামিমকে নিজের বিশ্বকাপ ক্যারিয়ারের ৯৫তম শিকার বানান তিনি।

 

স্টার্কের আগে বিশ্ব ক্রিকেটের আসরে ৬০ ম্যাচ খেলে ৯৪ উইকেট শিকার করেছিলেন মালিঙ্গা। লঙ্কান পেসারের চেয়ে ৮ ম্যাচ কম খেলেই সেই রেকর্ড ভেঙে দেন স্টার্ক।

 

বিশ্বআসরে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৭৭ ম্যাচ খেলে সাকিব নিয়েছেন ৯২ উইকেট।

 

স্টার্কেল রেকর্ডগড়ার দিনে বাংলাদেশকে ডিএলএস মেথডে ২৮ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। শুরুতে ব্যাট করে ৮ উইকেটে ১৪০ রান তোলে বাংলাদেশ। জবাবে ১১.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১০০ রান তোলে অসিরা। পরে বৃষ্টি শুরু হলে খেলা হলেও আজ পুনরায় শুরু করা যায়নি। পরে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে হয় খেলার ফলাফল নির্ধারণ করা হয়।

খেলাধুলা, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা