রাত ৩:৪১ ; শুক্রবার ; ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

শেবাচিমে রোগীর স্বজনকে থাপ্পড় দিয়ে কান ফাটালেন আয়া !

৮:২৩ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৪
Spread the love

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর স্বজনকে থাপ্পর দিয়ে কান ফাটানোর অভিযোগ উঠেছে আয়ার বিরুদ্ধে। এ ঘটনায় আহত বিএম কলেজের ওই ছাত্রীকেও শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

জানা যায়, ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালীর নাহিদ সুলতানা গত কয়েকদিন ধরে তার মায়ের চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালের গাইনি বিভাগে অবস্থান করছিলেন।

 

 

২৮ জুন শুক্রবার দুপুর ১টা সুলতানা তার মায়ের মাথায় পানি দেয়ার সময় সামান্য পানি ফ্লোরে পড়ে যায়। পরে সুলতানা ফ্লোর ক্লিনার দিয়ে তা পরিষ্কার করেন।

 

 

বিষয়টি গাইনি বিভাগের আয়া হ্যাপি দেখে সুলতানার সাথে দূর্রব্যবহার শুরু করেন। সুলতানা এর প্রতিবাদ জানালে হ্যাপি তাকে ওয়াসরুমে আটকে মারধর করেন। এক পর্যায়ে আয়া হ্যাপির থাপ্পড়ে কান ফেটে যায় সুলতানার।

 

নাহিদ সুলতানা বলেন, আমার মায়ের মাথায় পানি দেয়ার সময় সামান্য পানি ফ্লোরে পরে তাই আমি আয়াদের কাউকে না দেখতে পেয়ে ফ্লোর ক্লিনার দিয়ে নিজেই ফ্লোর পরিস্কার করে আবার সেটি রেখে আসি।

 

তখন আয়া হ্যাপি আমার উপর ক্ষিপ্ত হয়ে গালাগালি শুরু করে। একপর্যায়ে তিনি আমাকে ওয়াসরুমে আটকে চর-থাপ্পড় মারতে শুরু করেন। আমি বর্তমানে দুই কানে শুনতে পাচ্ছি না।

 

তিনি আরও বলেন, মূলত আয়াকে দিয়ে কাজটি করালে তাকে ৫০টাকা দিতে হতো, তাকে না জিজ্ঞেস করে আমি নিজেই পরিষ্কার করায় আমাকে মারধর করেছে।

 

 

এ ঘটনার পরে আহত সুলতানাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি জানতে পরে কোতয়ালী মডেল থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আয়া হ্যাপিকে থানায় নিয়ে যায়।

 

এবিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আরিছুল হক বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে। তদন্ত করে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!