রাত ৩:৪৫ ; শুক্রবার ; ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

মুক্তিযোদ্ধা জাদুঘরে ছবিসহ নাম উল্লেখ থাকলেও স্বীকৃতি পাইনি আব্দুস সাত্তার

২:১৮ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৪
Spread the love

নিজস্ব প্রতিবেদক:: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়ার বাসিন্দা মৃত: মোঃ আব্দুস সাত্তার স্বাধীনতার ৫২ বছর পার হলেও এখনও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাননি। জাহানারা বেগম জানান, আমার স্বামী মোঃ আব্দুস সাত্তার দিনাজপুর জেলা পুলিশ লাইনে যোগদান করেন। কনস্টেবল নং-৬৬৪। তিনি ইং ১৭/৭/১৯৬৮-তাং হইতে ১৯/২/১৯৭৫ পর্যন্ত দিনাজপুর জেলায় কর্মরত ছিলেন। যাহা তাহার চাকুরীর খতিয়ান বহিতে লিপিবদ্ধ আছে। দিনাজপুর জেলায় তাহার ব্রাস নং-৬৬৪।

তিনি বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে সক্রিয় ভাবে অংশগ্রহন করিয়া গৈারবজ্জ্বল ভূমিকা পালন করিয়াছেন যাহা তাহার নিকট রক্ষিত হিলি সেক্টর কমান্ডার কর্তৃক পরিচয় পত্র নং-২১৯ ও টি,ছি,ছি নং ১৫/৭১ তারিখঃ ২৪/১২/৭১ ইং এবং মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা সংক্রান্ত বইয়ের ৪০৭ নং পাতায় লিপিবদ্ধ আছে।

জয় বংলা পরিচয় পত্র নং-২১৯। তিনি ’’জাতির জনকেট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে স্বত:র্স্ফুত ও হয়ে নিজের জীবন বাজি রেখে ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহন করেন’’। দিনাজপুর পুলিশ লাইনে বেশ কয়েকজন সদস্য অস্ত্র গোলাবারুদসহ কাঞ্চন নদীর তীরে দুর্গ স্থাপন। ২৭ শে মার্চ ইপিআর পুলিশ বাহিনীর সাথে দিনাজপুর সার্কিট হাউসে অবস্থানরত পাকবাহিনীর উপর আক্রমন এবং সার্কিট হাউস দখল এবং ৫ এপ্রিল পর্যন্ত দিনাজপুর মুক্ত। ’পুনরায় ৫ এপ্রিল পাকবাহিনীর আক্রমনে দিনাজপুর শহরের পতন হলে ২০ জন পুলিশ সদস্যসহ খানপুর সীমান্তে অবস্থান পরিবর্তন’ হিলি এলাকায় ৩য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান। ৩য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক মেজর সাফায়েত জামিল ও ক্যাপ্টেন আনোয়ার হোসেন নেতৃত্বে ময়মনসিংহের দেওয়ানগঞ্জ ঘাট এবং সিলেটের বাঁশতলা ছাতক, তামাবিলসহ পাকসেনাদের বিরুদ্ধে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ।

স্মরণীয় যুদ্ধে-সিলেট সালুটিগড় বিমানবন্দর আক্রমণে পাকসেনাদের আত্মসমর্পনে বাধ্যকরণ; পুলিশ সহযোদ্ধা কনস্টেবল আব্দুর রশীদ, কনস্টেবল ইদ্রিস আলী, কনস্টেবল আব্দুল লতিফ, কনস্টেবল গোবিন্দ লাল; স্বাধীনতার পর পুনরায় কর্মস্থলে যোগদান করেন। তার মুক্তিযুদ্ধে অংশগ্রহন, প্রশিক্ষন, দায়িত্ব পালন, সকল কাগজপত্র থাকা সত্ত্বেও নানা জটিলতার কারনে আবেদন করতে পারিনি। পুলিশ মুক্তিযোদ্ধা জাদুঘরে ছবিসহ তার নাম উল্লেখ আছে। তিনি আরো জানান, সরকারের বিভিন্ন দপ্তরে সকল কাগজ পত্র পাঠানা হয়েছে ও বাছাই তালিকাতেও তার নাম লিপিবদ্ধ আছে কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাননি। এ সব বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!