রাত ১২:১৩ ; বুধবার ; ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে চাচাতো বোনকে ধ*র্ষ*ণের পর হ*ত্যার অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

১০:১৫ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৪
Spread the love

অনলাইন ডেস্ক ::: বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে চাচাতো বোনকে ধর্ষণের পর হত্যার অভিযোগে বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রিয়াজ হাওলাদারের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

বুধবার (৩ জুলাই) আদালতে ছাত্রলীগ নেতা রিয়াজ হাওলাদার ও তার বড় ভাই রাকিবুল আলমের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন নিহত লোপা আক্তারের মা জেসমিন বেগম।

 

ছাত্রলীগের নেতা রিয়াজ হাওলাদার দাড়িয়াল ইউনিয়নের কালেঙ্গা গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের ছেলে। নিহত লোপা আক্তার নাসির হাওলাদার ও জেসমিন বেগম দম্পতির মেয়ে। লোপা ছাত্রলীগ নেতা রিয়াজের চাচাতো বোন।

 

 

জানা গেছে, নাসির হাওলাদারের মেয়ে লোপা আক্তার দাঁড়িয়াল ইউনিয়নের আলহাজ হজরত আলী ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের একজন শিক্ষার্থী ছিলেন। লোপার বাবা নাসির হাওলাদার ছাত্রলীগ নেতা রিয়াজ হাওলাদারের চাচা।

 

লোপা আক্তারের মা জেসমিন অভিযোগ করে বলেন, ‘আমার মেয়ে লোপা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক করার জন্য দীর্ঘদিন ধরে প্রস্তাব দিয়ে আসছিল রিয়াজ। লোপা গত ২২ জুন রাতে ঘরের সামনের রুমে একা ঘুমাতে যায়। আমি রাত সাড়ে ৪টায় ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে আমার মেয়েকে ডাকতে যাই। গিয়ে দেখি আমার মেয়ে ফ্লোরে হাঁটু গেড়ে বসা অবস্থায় জানলার গ্রিলের সঙ্গে ঝুলে আছে। এ সময় আমি চিৎকার করলে আমার ছেলে মেহেদী, পাশের ঘর থেকে রিয়াজ ও তার ভাই রাকিবুল এসে লোপার ঝুলন্ত লাশ জানলার গ্রিল থেকে নিচে নামায়। এ সময় আমাকে চিৎকার দিতে না করে রিয়াজ। এ সময় রিয়াজ বলে যা হওয়ার তা হয়েই গেছে। লোপা তো আর ফিরে আসবে না। মানুষ যদি জানে লোপা আত্মহত্যা করেছে তাহলে মান-সম্মান নষ্ট হবে। আমি তখন আতঙ্কিত হয়ে যাই। তখন রিয়াজ ও তার ভাই রাকিবুল বলে লোপা হার্ট অ্যাটাকে মারা গেছে এ কথা সবাইকে বলবেন। সকাল হলে সবাইকে বলি হার্ট অ্যাটাক করে লোপা মৃত্যুবরণ করেছে। পরে লোপার লাশ বাড়িতে দাফন করি। এরপর আমি কিছুদিন অসুস্থ অবস্থায় থাকি। স্বাভাবিক হলে বুঝতে পারি আমার মেয়ে লোপাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। পরে আমি বরিশাল আদালতে একটি মামলা দায়ের করি।’

 

 

এ বিষয়ে জানতে দাঁড়িয়াল ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রিয়াজ হাওলাদারকে বারবার ফোন করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

 

বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন বলেন, ‘দাঁড়িয়াল ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রিয়াজ হাওলাদারের বিরুদ্ধে আদালতে মামলার বিষয়ে শুনেছি। তবে এখন পর্যন্ত আদালত থেকে কোনো কপি থানায় এসে পৌঁছায়নি।’

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ   বাবুগঞ্জে স্কুল শিক্ষিকা স্ত্রীর পরকীয়া প্রেমে বাঁধা দেয়াই কাল হলো সোলায়মানের!   শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন   বরিশালে ফরচুন সুজের শ্রকিদের ওপর গুলি বর্ষণ, পুলিশসহ আহত ১০   যায়যায়দিন ব‌রিশাল ব্যুরো অ‌ফি‌সের রি‌পোর্টার হ‌লেন এম.জাহিদ   শ্রমিকদের ওপর হামলায় সড়ক অবরোধ, উত্তপ্ত বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল   ‘হিট স্ট্রোকে’ এক সপ্তাহে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর