; ;
facebook Youtube google+ twitter
×

বাবুগঞ্জে মরা গরু জবাই করে বিক্রি! ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড

3:41 pm, July 11, 2024
Spread the love

বরিশাল অফিস ::: বরিশালের বাবুগঞ্জে মরা গরু জবাই করে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে আরও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান।

তিনি জানান, বুধবার রাতে উপজেলার আগরপুর বাজারে একটি মরা গরু জবাই করেন কসাই সেন্টু ও তার সহযোগীরা। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা প্রথমে পুলিশে ও পরে উপজেলা প্রশাসনে খবর দেয়। এ সময় কসাই সেন্টু ও তার সহযোগীরা কৌশলে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে গিয়ে সেন্টুর সহযোগী মাংস ব্যবসায়ী কালাম তালুকদারকে আটক করে পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, রাত সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংস বিক্রেতাকে ৭ দিনের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মাংসগুলো জব্দ করে বিনষ্ট করা হয়েছে। তবে মূল হোতা কসাই সেন্টু পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলার আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনজিত চন্দ্র জানান, বিষয়টি জানার পরপরই ওই এলাকায় অভিযান চালিয়ে মাংসসহ একজনকে আটক করা হয়েছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে জেল জরিমানা করা হয়।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা