বিকাল ৫:১৪ ; বৃহস্পতিবার ; ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে পিএসসির প্রশ্নপত্র ফাঁস লিটনের পরিবারের স্বপ্ন ভেঙে চুরমার

১০:৩৯ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৪
Spread the love

দরিদ্র পরিবারের মেধাবী সন্তান লিটনকে নিয়ে অনেক স্বপ্ন ছিল তাদের। অনেক কষ্ট করে হলেও লেখাপড়া করিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।

 

কিন্তু সেই ছেলে কীভাবে পিএসসির প্রশ্নপত্র ফাঁসের মতো এত বড় একটি ঘটনায় জড়িয়ে পড়ল, সেটা কিছুতেই বুঝতে পারছেন না তার স্বজনরা।

 

দেশজুড়ে আলোচিত এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের মধ্যে রয়েছেন লিটন সরকারও। এই খবরে তার বরিশালের বাড়িতে স্বজনদের মাথার ওপর হঠাৎ যেন আকাশ ভেঙে পড়েছে।

 

লিটনের মা লীলা সরকার বলেন, ‘দুই ছেলে ও এক মেয়ের মধ্যে ছোট ছেলেটা প্রতিবন্ধী। মেয়েকে বিয়ে দিয়েছি। বড় ছেলেকে (লিটন) বদলা দিয়া পড়ালেহা করাইছি। এহন কী করমু, হে মুই কইতে পারি না।’

 

 

লিটনের বাবা নির্মল সরকার বলেন, ‘মাঝেমধ্যে কাম কইররা যা পাইছি, ছেলেরে দিয়েছি। ৫ লাখ টাহার জমি বিক্রি কইরা ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ভর্তি করছি।

 

 

হ্যাতে হয় নাই। তিনডা গরু বেইচ্যা, লোনের টাকা দিয়া পড়াইছি। খরচের ঠেলায় বেতাল হইয়া পড়ছি। তয় বাবা বইলা কই না, গ্রামের সকলের কাছে জানেন- আমার ছেলে খারাপ না।

 

লিটনের চাচি মধু সরকার বলেন, তাদের ২৪ কড়া (এক কড়ায় দুই শতাংশ) জমি পাঁচ লাখ টাকায় বিক্রি করে লিটনকে দেওয়া হয়েছে। স্বপ্ন ছিল সে চাকরি করবে।

 

ভাই বইনরে দেখবে। কিন্তু ও করল ডা কী। শয়তান-বদমাইশ পোলা না। কীসের মধ্যে পড়ছে, কোন শয়তানের মধ্যে পড়ছে। ও আস্তে কথা কইত, কারও সাথে বেশি কথা কইত না। ওরে কীসে ফালাইছে কইতে পারি না। ওরে হয় কোনো একটা লালসা দেহাইছে, নয় একটা হুমকি-ধমকি দিছে।

 

মধু সরকার জানান, এসএসসি পাস করার পর বাড়ি ছেড়েছে লিটন। বেশি একটা বাড়ি আসত না। পাঁচ মাস আগে বিয়ের জন্য এসেছিল। বউ নিয়ে এখনও বাড়ি আসেনি জানিয়ে মধু সরকার বলেন, যে ঘর আছে ওই ঘরে তো বউ নিয়া থাকা যাইবে না। তাই একটা নতুন ঘরেরও কাজ শুরু করা হয়েছিল। টাকার অভাবে কাজ অল্প একটু করা হয়েছে।

 

 

লিটনের মা বলেন, লিটনের পড়াশোনার জন্য একটি পিতলের হাঁড়ি, পাঁচটি কলস, একটি ঘট, পিতলের সিন্ধুক একটা ও থালা বিক্রি করে টাকা দেওয়া হয়েছে।

 

 

লিটনের আরেক চাচি শিল্পী সরকার জানান, বরিশাল নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয় থেকে জিপিএ ৪.৯১ পেয়ে এইচএসসি পাস করে। এর পর ঢাকার ড্যাফোডিল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়।

 

তিনি আরও বলেন, লিটনের বাবা ও দুই চাচা কাঠমিস্ত্রির কাজ করে। জমি, গরু বিক্রি করে ১০-১২ লাখ টাকা ঋণ দেনা করে পড়াশোনা করিয়েছে।

 

লেখাপড়া শেষ হয়েছে। কোনো চাকরিতে যাইতে পারে নাই। মাঝেমধ্যে বলত চাচি টাকা পাঠাও চলতে পারি না। বলেছি, বাবা এখন তাড়াতাড়ি চাকরি করো। দেনা তো শোধ করতে হবে। জায়গাজমি কিছু নেই। সবকিছু খুয়াইয়া ছেলেরে মানুষ করছি। কিন্যা খাইতে হয়।

 

লিটনের চাচা সুনীল সরকার বলেন, আমি ও লিটনের বাবা জায়গা এবং তিনটি গরু বিক্রি করে তার পড়ার টাকা দিছি। অগ্রিম টাকা এনে পড়ার খরচ দিয়েছি। কাজ করে সেই টাকা পরিশোধ করেছি।

 

চাচি নমিতা সরকার বলেন, এই গ্রামবাসী সবাইকে জিজ্ঞাসা করেন ওই কেমন। ওরে কেউ থাবর (চড়) মারলেও ও কোনো দিন কইত নাÑ ভাই আমারে কেন থাবর দেছেন। কী অইছে, কোনোভাবে অইছে সেইডা আমরা বাড়ি বইয়া কেমনে জানমু।

 

লিটনের স্ত্রী সুস্মিতার বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার রাখালতলা বলে জানিয়ে নমিতা বলেন, একসঙ্গে পাস করে বেরিয়েছে। মেয়ে দুই এক মাস হইছে কোথায় জানি চাকরি করে।

 

নমিতার দাবি, লিটনকে হয় হুমকি দিয়ে নয়তো প্রচুর টাকার লোভ দেখানো হয়ে থাকতে পারে। প্রতিবেশী খোকন সরকার বলেন, লিটন এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত। স্কুলে যখন পড়ত তখন দেখা হতো। এখন বাড়ি একটু কম আসে। ওদের কোনো সম্পদ নেই। ঢাকার ব্যাপার আমরা জানি না।

 

 

আগৈলঝাড়া উপজেলার রতনপুর ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য বিধান রায় বলেন, লিটনের অভিভাবকরা এ বিষয়ে তাকে কিছু বলেনি। কিন্তু রাস্তায় আলোচনা থেকে শুনেছেন বিসিএস পরীক্ষার প্রশ্ন কম্পিউটারের মাধ্যমে ফাঁস করার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আরও শুনেছেন যে, লিটন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তবে তাকে তিনি চিনতেন না।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!