; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে ধর্ষিতা সেই কলেজ ছাত্রীর পুত্র সন্তান প্রসব

4:13 pm, August 25, 2023
Spread the love

উপজেলার বামরাইল ইউনিয়নের ধামসর গ্রামের খ্রিস্টান সম্প্রদায়ের এক কলেজ ছাত্রীকে (১৭) গত ১০ মাস পূর্বে একাধিকবার ধর্ষণের ঘটনায় ওই কলেজ ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পরে। ধর্ষক প্রভাবশালী হওয়ায় ধর্ষিতা মামলা করতে পারেনি। স্থানীয় প্রভাশালীদের দ্বারে দ্বারে ঘুরেও পায়নি কোন বিচার। অবশেষে গত ২৩ আগস্ট (বুধবার) দিবাগত রাত আটটার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে অন্তঃস্বত্ত্বা ওই কলেজ ছাত্রী একটি পুত্র সন্তান প্রসব করেছে।শুক্রবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে ভূক্তভোগী ওই ছাত্রী বলেন, ধামসর গ্রামে মৃত আব্দুস সোবাহান মৃধার ছেলে স্বপন মৃধার ব্যবসা প্রতিষ্ঠানে গত ১০ মাস পূর্বে প্রয়োজনীয় মালামাল ক্রয় করতে গেলে তাকে (কলেজ ছাত্রী) কৌশলে দোকানের পিছনে আটক করে একাধিকবার তাকে ধর্ষণ করে। বাবা ও মায়ের মৃত্যুর পর নানা বাড়ি ধামসর খ্রিস্টান পল্লীতে বসবাস করে পড়াশুনা করা ওই নির্যাতিতা আরও বলেন, স্বপনের ধর্ষণের পরে সে অন্তঃস্বত্ত্বা হয়ে পরে। বিষয়টি স্থানীয় প্রভাবশালীদের জানিয়েও কোন বিচার পাননি। এমনকি ধর্ষক প্রভাবশালী হওয়ায় তার অব্যাহত হুমকির মুখে সে মামলা দায়ের করতে পারেননি।বুধবার দিবাগত রাত আটটার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে অন্তঃস্বত্ত্বা ওই কলেজ ছাত্রীর একটি পুত্র সন্তান প্রসব করেছে। নবজাতক ওই সন্তানের পিতৃ পরিচয় চেয়েছেন ভূক্তভোগী ওই কলেজ ছাত্রী। এ ব্যাপারে নির্যাতিতা ছাত্রীর মামা বলেন, আমরা গরীব ও অসহায় হওয়ায় প্রভাবশালী স্বপন মৃধার ভয়ে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারছিনা। তিনি আরও জানান, স্বপন এর পূর্বেও একই উপজেলার মূলপাইন গ্রামের এক নারীকে ধর্ষণ করে তিন লাখ টাকা জরিমানা দিয়েছে। স্বপন প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না।এ ব্যাপারে অভিযুক্ত স্বপন মৃধা আত্মগোপনে থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।তবে শুক্রবার বিকেলে উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মো .তৌহিদুজ্জামান সোহাগ জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তারপরেও বিষয়টির খোঁজ খবর নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা