বিকাল ৩:১২ ; বৃহস্পতিবার ; ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালের গুলিবিদ্ধ ছাত্রদল নেতাকে ঢাকায় প্রেরণ

৬:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৪
Spread the love

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বরিশাল নগরীতে পুলিশের গুলিতে আহত হয়ে টানা ২২দিন শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ছাত্রদল নেতা মেহেদী হাসান (২২)। অর্থাভাবে তার উন্নত চিকিৎসা হচ্ছিলো না।

 

বিষয়টি জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মেহেদীর উন্নত চিকিৎসার জন্য অতীতের ন্যায় ছুঁটে এসেছেন মহানগর বিএনপি সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবীর জাহিদ। মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য গুরুত্বর আহত মেহেদী হাসানকে ঢাকার চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

এর আগে সোমবার (২৬ আগস্ট) দিবাগত রাতে লঞ্চযোগে আহত মেহেদী হাসানকে ঢাকায় প্রেরণ করা হয়। মীর জাহিদুল কবীর জাহিদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মেহেদী হাসানের উন্নত চিকিৎসার সকল ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছি।

 

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট নগরীর করিম কুটির এলাকায় মিছিলের উপর পুলিশের গুলিবর্ষণে ছাত্রদল নেতা মেহেদী হাসানের শরীরে একাধিক গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

 

পরবর্তীতে মেহেদীর শরীর ও মাথায় একাধিকবার অস্ত্রপাঁচার করে সাতটি গুলি বের করা হলেও তারা চোখের মনিতে বিদ্ধ গুলিটি বের করা সম্ভব হয়নি।

 

শেবাচিম হাসপাতালের চিকিৎসকরা দ্রুত উন্নত চিকিৎসার জন্য মেহেদীর পরিবারকে পরামর্শ দিলেও অর্থাভাবে তার (মেহেদী) চিকিৎসা হচ্ছিলোনা।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!