দুপুর ১২:৩৪ ; রবিবার ; ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

সাঈদীর মৃত্যু: সরকারদলীয় ১৩ নেতা বহিষ্কার

৫:৩১ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৩
Spread the love

জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর ফেসবুকে স্ট্যাটাস ও কমেন্টস করায় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের আট নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাকিরুল ইসলাম লিমন ও সম্পাদক সুমন রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে বুধবার রাতে একই অভিযোগে জেলা ছাত্রলীগের ২১ নেতাকে বহিষ্কার করা হয়।স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত নেতারা হলেন- চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, বেলকুচির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন ও কৃষিবিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, উল্লাপাড়ার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের সম্পাদক শাহরিয়ার শিহাব ও দুর্গানগর ইউনিয়নের সম্পাদক মো. আব্দুল্লাহ, সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাওন হাসান প্রান্ত, হাটিকুমরুল ইউনিয়নে সদস্য আব্দুস সোবহান মৃধা ও প্রাথমিক সদস্য আমিনুল ইসলাম।এদিকে খুলনার পাইকগাছায় একই অভিযোগে ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী ও সম্পাদক ফাইমিন সরদার এ ব্যাপারে বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন।বহিষ্কৃতরা হলেন- চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগ সহসভাপতি মো. নাজমুল ফারাবী, লস্কর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মো. রেজওয়ান হোসেন, হরিঢালী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ হোসেন রাফিন, গদাইপুর ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. রাকিবুল ইসলাম ও তকিয়া ৯নং ওয়ার্ডের সম্পাদক মো. সাকিব ঢালী।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম