রাত ৯:৫৭ ; বুধবার ; ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশাল নগরীর সেই সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার

৭:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৪
Spread the love

বরিশাল ব্যুরো।।

বিএনপি নেতাকর্মীদের প্রতিরোধ করতে মসজিদের মাইকে ঘোষণা দেয়া আওয়ামী লীগের ক্যাডার আল-আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে রোববার দুপুরে আল-আমিন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বলতে থাকে এই কলোনীতে বিএনপির কোনো নেতাকর্মী প্রবেশ করতে পারবে না। আপনাদের যার কাছে যা কিছু আছে সাথে নিয়ে তাদের প্রতিহত করতে রাস্তায় আসুন।

একাধিক স্থানীয়রা জানান গত (৪সেপ্টেম্বর) রাতে নগরীর চাঁদমারি কলোনিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবদল, শ্রমিকদলের পাঁচ নেতাকর্মীকে কুপিয়ে যখম করে আল-আমিন বাহিনীর কয়েকজন। সেঘটনায় একজনের কবজি বিচ্ছিন্ন হয়েছে। বাকি চারজনও গুরুতর আহত অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছে। এতেই ক্ষ্যান্ত রয়নি আল-আমিন বাহিনী। ৪আগস্ট থেকে গতকাল রোববার পর্যন্ত আল-আমীন বাহিনীর অত্যাচারে ওই এলাকায় বসবাস করতে পারছেনা বহু পরিবার। ১১নং ওয়ার্ড বিএনপির আহবায়ক হুমায়ুন বলেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের দলীয় ক্ষমতা ব্যবহার করে তান্ডব চালিয়েছে আল-আমিন বাহিনী। অথচ সমগ্র বাংলাদেশ স্বাধীন হলেও বরিশাল নগরীর ১১নম্বর ওয়ার্ড এখনও রয়েছে ওই বাহিনীর দখলে রয়েছে। শুধু তাই নয়, কাউন্সিল মজিবর রহমানের ছত্রছায়ায় এই সন্ত্রাসী বাহিনী এখনও চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী কর্মকান্ড। হুমায়ুন আরও বলেন, গত ৫আগস্টের পর থেকে স্বেচ্ছাসেবক দলের রিমন খান ও বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির ছত্রছায়ায় এসব তান্ডব চালাচ্ছে আওয়ামী লীগের ক্যাডার আল-আমিন। রিমন ও রনি ছাড়াও যুবদলের এক নেতা আল-আমীন বাহিনীর শেল্টার দাতা বলেও নিশ্চিত হওয়া গেছে। চাঁদমারি এলাকার বাসিন্দা নুরু মিস্ত্রি বলেন, গত তিনদিন আগে সন্ত্রাসী আলআমিনের সাথে মসজিদের ভিতরে গোপন বৈঠক করে ছাত্রদল সভাপতি রনি। ওই বৈঠকের খবরে আরও আতংক ছড়িয়ে পরে এলাকাজুড়ে।

এদিকে স্থানীরা বলেন, আলআমিন বাহিনীর ভয়ে সাধারণ জণগণ তো দূরের কথা কথা, থানা পুলিশ ও ঐ বাহিনীর বিরুদ্ধে অবস্থান নিতে ভয় পায়। এ কথার সত্যতা মিলেছে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মোস্তাফিজুর রহমান বলেন, ৪আগস্ট ঘটনার পরপরই আমরা সিনিয়র অফিসার ও সেনাবাহিনীর সদস্যদের সাথে আল-আমীন বাহিনীর বিষয়ে কথা বলেছি। সর্বশেষ রোববার দুপুর থেকে অভিযান পরিচালনা করে আল-আমিনসহ দুজন আওয়ামী লীগের ক্যাডারকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা। আল-আমিনের গ্রেফতারের খবরে ওই এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!