ভোর ৫:২৩ ; বুধবার ; ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে মসজিদ কমিটির সভাপতির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৪
Spread the love

বরিশালে মসজিদ কমিটির সভাপতিকে মারধর ও অপহরণ চেষ্টার মামলায় ওয়ার্ড বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সদর রোড এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গেপ্তার করা হয়। আটক সাগর উদ্দিন মন্টি নগরীর ১৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক। এ হামলার ঘটনার পর মহানগর বিএনপির তাকে দল থেকে বহিস্কার করে।

 

জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদ কমিটির সভাপতি ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলুর ওপর সাগর উদ্দিন মন্টির নেতৃত্বে হামলা চালানো হয়।

 

এ সময়ে মারধর করে তাকে তুলে নিয়ে যেতে চায় তারা। এ ঘটনায় ওই দিনই সাগর উদ্দিন মন্টি ও তার সহযোগী শাকিব হোসেনসহ ৪/৫ জনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। পরের দিন হামলাকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেন মসজিদের মুসল্লিরা।

 

এসব বিষয়ে তদন্তে নেমে অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় সাগর উদ্দিন মন্টিকে ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়কের পদ থেকে এবং ঘটনার সাথে আরো জড়িত আরমান সিকদার নুন্নাকে একই ওয়ার্ডের সদস্য সচিব পদ থেকে বহিষ্কার করে মহানগর বিএনপি।

 

এ বিষয়ে মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার ওই বিএনপি নেতার বিরুদ্ধে হামলা, মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগে মামলা রয়েছে। মামলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত আসামিকে কারাগারে পাঠিয়েছেন।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ