বিকাল ৪:০৭ ; সোমবার ; ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

মঠবাড়িয়ায় ২৪ ঘন্টার মধ্যে দুই লাশ উদ্ধার

১:৫১ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৩
Spread the love

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় ২৪ ঘন্টার মধ্যে ২ যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২৬ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের একটি পুকুর থেকে মোঃ ইব্রাহীম (১৯) নামে এক বাক প্রতিবন্ধি যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। অপর দিকে শুক্রবার সন্ধ্যায় পূর্ব সেনের টিকিকাটা গ্রামের নিজ বসত ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রেজাউল ইসলাম (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত ইব্রাহীম ঘোপখালী গ্রামের মৃত ইউনুচ হাওলাদারের ছেলে। ও রেজাউল ওই গ্রামের লিবিয়া প্রবাসী নাজমুল হোসেনের পুত্র।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহীমের বাবা মারা যাবার পর মা রেনু বেগম পার্শ্ববর্তী শরনখোলা উপজেলায় দ্বিতীয় বিয়ে করে স্বামীর সাথে বসবাস করছিলেন। এদিকে বাক প্রতিবন্ধি ইব্রাহীম ভবঘুরে জীবন-যাপন করে আসছিলো। শনিবার সকালে পার্শ্ববর্তী বেতমোর গ্রামের একটি পুকুরে ইব্রাহীমের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। এছাড়া শুক্রবার বিকেলে রেজাউলের মা ও ছোট ভাই বেড়াতে গেলে ঘরের দরজা জানালা বন্ধ করা ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচানো রেজাউলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এলাকায় রেজাউলের মৃত্যুতে রহস্যের সৃষ্টি হয়েছে। এ ব্যপারে তার মামা মো. সোলায়মান থানায় একটি সাধারন ডায়রি করেন।

মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার দুই যুবকের লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, দু’টি মৃত্যুই রহস্যজনক হওয়ায় লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে। এঘটনায় থানায় দু’টি পৃথক অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম