; ;
facebook Youtube google+ twitter
×

প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ সহ ৪ দফা দাবিতে বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

2:06 pm, December 4, 2024
Spread the love

স্টাফ রিপোর্টার।।

 ৪ ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় ওজোপাডিকো রুপাতলি শাখার তত্বাবধায়ক প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান পূর্বে রুপাতলি বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে ওজোপাডিকো রুপাতলি কার্যালয়ে যাওয়া হয়।

বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষেভ মিছিলে সভাপতিত্ব করেন দেওয়ান আবদুর রশিদ নীলু। উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সংগঠক আরিফুর রহমান মিরাজ,লিটন হাওলাদার, রুবিনা ইয়াসমিন,মোঃ নিয়াজ, ইয়াসমিন সুলতানা, মো: মাসুম বিল্লাহ, জান্নাতুল ফেরদৌস তানমিম, সলাইমা জান্নাত, রাইদুল ইসলাম সাকিব প্রমুখ।

সভাপতির বক্তব্য দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি ওজোপাডিকো বরিশাল বিভাগ ইতোমধ্যে প্রিপেইড মিটার স্থাপন শুরু করেছে। আমরা রাজধানী সহ বিভিন্ন শহরে প্রিপেইড মিটার ব্যবহারকারী,  নানা মহল ও বিভিন্ন পত্র পত্রিকা মারফত জানতে পেরেছি এটি একটি জটিল মিটার। এটার ব্যবহারকারীরা বিভিন্ন ভাবে হয়রানি ও ভোগান্তির স্বীকার হচ্ছেন। এমনকি বরিশালে যারা কিনছেন তারাও ভোগান্তির স্বীকার হচ্ছেন। কাজেই আমরা বরিশালবাসী এই হয়রানি ও ভোগান্তি থেকে বাঁচতে চাই।’

বিদ্যুৎ বিলের মধ্যে ডিমান্ড চার্জ নামক অদ্ভূত এক বোঝা কর্তৃপক্ষ জনগণের ঘাড়ে চাপিয়েছেন। আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার বিদ্যুৎ খাতকে লুটপাটের আখরায় রুপান্তর করেছিলেন। নামে বেনামে বিভিন্ন চার্জ ও ফন্দিফিকির করে জনগণের পকেট কেটেছে। ডিমান্ড চার্জ তারমধ্যে একটা। আমরা এটার বাতিল চাই। এছাড়া, ইউনিট প্রতি বিদ্যুৎতের দাম ( ট্যারিফ) একই রেটে নিয়ে আসতে হবে। অবিলম্বে বিদ্যুৎ খাতের দায়মুক্তি আইন বাতিল করে লুটপাটের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  শেবাচিমে ৭২ ঘণ্টায় ২১ নবজাতকের মৃত্যু! ডাঃ বিকাশ নাগ ও স্বপন হালদারদের সিন্ডিকেটে ঝরে গেল একুশটি তাজা প্রাণ   বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য   গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক