রাত ১:০৭ ; রবিবার ; ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

উজিরপুরের সাতলায় গভীর রাতে হামলা ও লুটপাটের অভিযোগ

৮:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫
Spread the love

নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার উত্তর সাতলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গভীর রাতে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগী পরিবার সুত্রে জানা যায় উপজেলার উত্তর সাতলা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে কামাল সিকদার ও জামাল সিকদারের সাথে জমিজমা নিয়ে একই গ্রামের পীর মোহাম্মদ মিয়া গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই প্রেক্ষিতে ২৬ জানুয়ারি রাত দেড় টার দিকে কামাল সিকদারের বসতঘরের জানালার শিক কেটে ঘরের মধ্যে ঢুকে পীর মোহাম্মদ মিয়াসহ অজ্ঞাত ৭/৮ জন মিলে হামলা চালায় এবং নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা ও পরিহিত স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন কামাল সিকদার। সে আরো অভিযোগ করে বলেন ভাইয়ের দলিলকৃত জমি জোরপূর্বক দখল করে ভোগদখল করছে তারা। গত ৮ জানুয়ারি দুপুরে দলিল অনুযায়ী আমাদের জমিতে ধান চাষ করতে গেলে আমার বোনের স্বামী কালাম হাওলাদারকে মারধর করে এবং বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আমাদেরকে তাড়িয়ে দেয়। এরই ধারাবাহিকতা গত ২৬ জানুয়ারি রাত দেড় টার দিকে বসতঘরে পিছনের দরজা ভেঙে প্রবেশ করে পীর মোহাম্মদ মিয়াসহ ৭/৮ জন মিলে আমাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে হামলা চালায়।

এসময় আমার বোন নাছিমা বেগম ডাকচিৎকার করলে পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে তারা দৌড়ে পালিয়ে যায়। এদিকে পীর মোহাম্মদ মিয়া জানান কিছু দিন পূর্বে আমার ভাই ইশ্রাফিলের উপর পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে কামাল সিকদার গংরা। এতে ইশ্রাফিলের হাত ভেঙে যায়। মূলত এ হামলার ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই কামাল সিকদার চুরির মিথ্যা নাটক সাজিয়ে যড়যন্ত্র মূলক আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং বিভিন্ন মহলে অভিযোগ দিয়ে আমাদেরকে হয়রানি করছে। আমি এর সুষ্ঠু তদন্ত পূর্বক আসল রহস্য উদঘাটন করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে বিচারের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!