রাত ১১:৪১ ; শনিবার ; ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বসতবাড়ির আঙ্গিনায় বেড়া দিয়ে দখলের পায়তারা

৮:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫
Spread the love

নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বসতবাড়ির আঙ্গিনায় বাঁশের বেড়া দিয়ে জমি দখলের পায়তারা চালাচ্ছে প্রভাবশালীরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় বাহেরঘাট গ্রামের আঃ মন্নান হাওলাদার গংদের সাথে মোঃ রব হাওলাদার গংদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে গত ২৪ জানুয়ারি সকাল সাড়ে ৮ টার দিকে মোঃ আব্দুল মান্নান হাওলাদার মিজানুর রহমান হাওলাদার, মারুফ হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদার শাহাদাত হাওলাদার, শাহআলম হাওলাদারসহ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী মিলে পরিকল্পিত ভাবে মোঃ রব হাওলাদারের বসতবাড়ির আঙিনায় চারিপাশে বাঁশের বেড়া জমি দখলের পায়তারা চালায় এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। এমনকি পুকুরের পানি ব্যবহারে বাধা দেয়। এ ঘটনায় ২৯ জানুয়ারি মোঃ রব হাওলাদারের স্ত্রী সুফিয়া বেগম বাদী হয়ে উজিরপুর মডেল থানায় উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী মোঃ রব হাওলাদার জানান আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বসতবাড়ির চারিপাশে বেড়া দিয়ে আমার শেষ সম্বল ভিটেমাটি দখলের পায়তারা চালাচ্ছে ওই প্রভাবশালীরা। অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যায়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!