রাত ৮:৩৮ ; শনিবার ; ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

উজিরপুরে কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসায় ভাঙাচোরা টিনের ঘরে পাঠদান,আতঙ্কে শিক্ষার্থীরা

৭:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
Spread the love

নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসায় ভাঙাচোরা টিনের ঘরে পাঠদান,আতঙ্কে শিক্ষার্থীরা। একটু বৃষ্টি হলেই বেঞ্চগুলো ভিজে যায় এবং শিক্ষার্থীদের ক্লাস রুমে বসার অনুপযোগী হয়ে পরে। এমনকি ক্লাস রুমগুলোর চালা ও বেড়ার অধিকাংশই ছিদ্র,ছিদ্র হয়ে জরাজীর্ণ অবস্থা হয়েছে। বর্তমানে এ রকম জরাজীর্ণ টিনের চৌচাঁলা শিক্ষা-প্রতিষ্ঠান কোথাও আর নেই বলে জানিয়েছে স্থানীয়রা। আতঙ্কে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা।

এই প্রতিষ্ঠানটি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে মোট শিক্ষার্থীর সংখ্যা ৫ শতাধিক। লেখাপড়ায় ভালো ও মেধাবী শিক্ষার্থীর সংখ্যা অনেক। বিভিন্ন উপজেলার একাধিক গ্রামের শত শত শিক্ষার্থী এই মাদ্রাসায় অধ্যায়নরত। কিন্তু মাদ্রাসাটি অবহেলিত। আগামী বর্ষাকালে পাঠদান ব্যহত হওয়ার শঙ্কা। তৎকালীন আওয়ামী লীগের স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে তার দোসররা এই প্রতিষ্ঠানে উন্নয়ন মূলক কোন কাজ করেনি। তাই জরাজীর্ণ টিনের ঘর ছাড়া শিক্ষার্থীদের পাঠদানের বিকল্প নেই। একদিকে লেখা-পড়ায় বিঘ্ন,অপরদিকে দুর্ঘটনার আশঙ্কায় শিক্ষার্থীরা। এ ব্যাপারে একাধিক শিক্ষার্থীরা বলেন এই মাদ্রাসার টিনের ঘরটি ভাঙাচোরা ও জরাজীর্ণ অবস্থায় থাকায় গরমের সময় অধিক গরম, শীতকালীন সময়ে অধিক ঠান্ডা ও বর্ষাকালে একটু বৃষ্টি হলেই বৃষ্টিতে বই খাতা ভিজে যায়। তাই আমাদের ক্লাস করতে খুবই কষ্ট হয়।

এ ব্যাপারে অধ্যক্ষ মাওঃ মুখতার হোসাইন জানান, এ মাদ্রাসাটি শুরু থেকে পাকাকরণ বা পাকা ভবন নির্মাণ তো দুরের কথা এ পর্যন্ত টিনসেট ভবনও নির্মাণ হয়নি। বর্তমানে জরাজীর্ণ মাদ্রাসায় পাঠদান দেয়া অনুপযোগী হয়ে পরেছে। এছাড়া কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে আমাদের প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হচ্ছে। বারবার আবেদন করা হলেও ফলপ্রসূ হয়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন জানান ভবন নির্মাণের জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে এবং বিষয়টি ইউএনও মহোদয়কে অবহিত করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান আবেদন পেলে সরেজমিনে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে অচিরেই ওই মাদ্রাসার পাকা ভবন নির্মাণের দাবি জানিয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সু-দৃষ্টি কামনা করেছেন শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!